indiahood
indiahood

“আমার কী দোষ ছিল” দিল্লিতে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে ভাঙল অটোর কাঁচ, ক্ষুব্ধ চালক

2 weeks ago

আজ দিল্লিতে সিজেপি-এর নেতৃত্বে সংসদ ভবনের অভিযানের ডাক দেওয়া হয়েছে (CJP Protest), ফলে রাজধানীতে জারি কড়া নিরাপত্তা। সোমবার সকালে হাজার হাজার বিক্ষোভকারী যন্তর মন্তরে পৌঁছে পার্লামেন্টের দিকে মিছিল করার চেষ্টা করেন। এই প্রতিবাদ চলাকালীন এলাকায় মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশ কর্মীকে। পুলিশ ও আধাসামরিক বাহিনীতে পুরো রাজধানী ছেয়ে গিয়েছিল। এরই মধ্যে, কিছু স্থান থেকে সহিংস বিক্ষোভের খবরও পাওয়া যায়। দিল্লির মান্ডি হাউস এলাকায় বিক্ষোভকারীদের (Delhi Protesters) দ্বারা একটি অটোরিকশার (Auto Rickshaw) জানালা ভেঙে দেওয়ার ঘটনা ঘটে। এতে ক্ষোভে ফেটে পড়েন অটোচালক। 

বিক্ষোভকারীরা একটি অটোরিকশার জানালা ভেঙে দিয়েছে

নিট প্রশ্নপত্র ফাঁস (NEET Paper Leak) কান্ডে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে দলে দলে যোগ দিচ্ছেন বহু মানুষ। দিল্লির বিভিন্ন অঞ্চল থেকে অশান্তি, বিক্ষোভের ঘটনাও সামনে আসছে। দিল্লির মান্ডি হাউস এলাকায় বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে একটি অটোরিকশার জানালা ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিক্ষুব্ধ অটোর চালক জানান, বিক্ষোভকারীরা তাঁর অটোরিকশার জানালার  কাঁচ ভেঙে দিয়েছে। তিনিও এতে আহত হয়েছেন। তার সাথে তিনি প্রশ্ন তোলেন, এতে তাঁর কী দোষ ছিল? বিক্ষোভকারীরা যদি এরকম আচরণ করেন, তাহলে তাদেরকে কি কেউ বিশ্বাস করবে? 

আর পড়ুন: শেষমেশ CJP-র সাথে বৈঠকে বসছে কেন্দ্র, অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে

সোমবার সকাল থেকে দিল্লিতে চলমান বিক্ষোভ বেশ কয়েকটি জায়গায় রণক্ষেত্রের আকার ধারণ করেছিল। পুলিশের ব্যারিকেড, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল উপেক্ষা করে, বিক্ষোভকারীরা সংসদ অভিযানে অবিচল ছিলেন। ক্রমাগত স্লোগান শোনা যায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে। দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রী ও সাধারণ জনতা মিছিলে যোগ দেওয়ায়, এটি বিশাল আকার ধারণ করে। তবে পার্লামেন্ট স্ট্রিটের কাছে পুলিশের তৈরি একাধিক স্তরের ব্যারিকেডের সামনে এই প্রতিবাদ মিছিল থেমে যায়।

আরও পড়ুন: হাইড্রোজেন ট্রেনে পাথর ছুঁড়ছে বিক্ষোভকারীরা? ভাইরাল ভিডিও দেখে যা জানাল রেল

বিক্ষোভকারীদের একাংশ জানান, প্রতিরোধ যে করা হবে, তার আশঙ্কা তারা আগে থেকেই করেছিলেন। কিন্তু এতে তাদের প্রতিবাদ থামবে না। মিছিলে অংশ নেওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেন, পুলিশ তাদের বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেছিল। পুরো রাস্তা জুড়েই ব্যারিকেড করা ছিল। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসেরও সম্মুখীন হয়েছেন, কিন্তু তাতেও পিছু হটতে নারাজ তারা। অনেক ছাত্র ছাত্রী এই প্রতিবাদের প্রতি সরকারের প্রতিক্রিয়া দেখে হতাশা প্রকাশ করেছেন। তাঁরা বলেন, এতদিন বিক্ষোভ চলা সত্ত্বেও তাদের দাবিকে গুরুত্ব দিয়ে দেখছে না সরকার। কড়া ভাষায় নিন্দা করে এক বিক্ষোভকারী বলেন, যে দেশ তার ছাত্র-ছাত্রীদের প্রতি যত্নশীল নয়, তার পতন অবশ্যম্ভাবী। 

Click here to Read More
Previous Article
“অভিষেকের বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে পারবে না” স্পষ্ট জানালেন মমতা
Next Article
ভারতে মিলল প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন, কারা পাবেন? জেনে নিন

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment