indiahood
indiahood

‘আমি মুজিব কন্যা বলছি…ফিরবই’

4 days ago

‘আমি মুজিব কন্যা বলছি…ফিরবই’ দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে
হুঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার

দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক অনুষ্ঠান নিয়ে মুখ খুলল ভারতের বিদেশমন্ত্রক। ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনার এই সাক্ষাৎকার আয়োজন নিয়ে বিতর্ক তৈরি হতেই কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই কর্মসূচির সঙ্গে তাদের কোনও সংযোগ নেই এবং সেখানে ব্যক্ত হওয়া কোনও মতামতকে ভারত সরকার সমর্থন করে না।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, একটি বেসরকারি মিডিয়া সংস্থার উদ্যোগে এই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে সরকারের কোনও ভূমিকা বা অনুমোদন নেই। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর নয়াদিল্লিতে আশ্রয় নেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। এতদিন পর প্রথমবার ভার্চুয়ালি আন্তর্জাতিক সাংবাদিকদের মুখোমুখি হওয়ার খবর সামনে আসতেই নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশ সরকারও এ নিয়ে ভারতীয় হাই কমিশনের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল। তার পরই নয়াদিল্লির তরফে এই অবস্থান স্পষ্ট করা হলো।

Click here to Read More
Previous Article
শুরু অ্যাকশন! তোলাবাজি করায় ২২ জন কর্মীকে সাসপেন্ড করল বিজেপি
Next Article
"বাংলাদেশ বা নেপালের দিকে তাকাবেন না, মহাত্মা গান্ধীকে অনুসরণ করুন" - অভিজিৎ দীপকে (সিজেপির প্রতিষ্ঠাতা)

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment