indiahood
indiahood

আর কটা দিন, তারপর জাতীয় বা রাজ্য সড়কে দেখা যাবে না টোটো! জারি নির্দেশিকা

1 day ago

সৌভিক মুখার্জী, কলকাতা: জাতীয় কিংবা রাজ্য সড়কে টোটোর (Toto in Main Road) অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে, এ কথা আগেই জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এমনকি আগামী ১ সেপ্টেম্বর থেকে সেই নির্দেশ কার্যকর হওয়ার কথা। আসলে দীর্ঘদিন ধরেই বাস চালকদের অভিযোগ ছিল, অতিরিক্ত টোটোর কারণে রাস্তাঘাটে বিভিন্ন রকম সমস্যার মুখে পড়তে হচ্ছে। এমনকি তার জন্য তারা অবরোধের ডাকও দিয়েছিল। তবে টোটো চলাচল বন্ধের জন্যই এবার ডিজিকে চিঠি পাঠাল পরিবহন দফতর।

টোটো চলাচল বন্ধের দাবিতে ডিজিকে চিঠি পরিবহন দফতরের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই পরিবহন দফতরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, রাজ্য সড়ক, জাতীয় সড়ক কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে টোটো চলাচল বন্ধ করা হবে। বিশেষ করে রাস্তার যানজট রুখার জন্যই এই সিদ্ধান্ত। তবে এই নিয়ম কার্যকর করতে হলে রাজ্য পুলিশকে কড়া হতে হবে। যদিও সপ্তাহখানেক আগে এই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কারণেই গত ৭ আগস্ট রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে পরিবহন দফতরের মুখ্য সচিব রবিইন্দর সিং।

চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের জিএসআর ৭০৯(ই) নির্দেশিকা অনুযায়ী ই-রিকশা বা টোটো শুধুমাত্র লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য নির্ধারিত। সেই কারণে জাতীয় সড়ক, জাতীয় মহাসড়ক কিংবা রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টোটো চলাচল নিষিদ্ধ করতে হবে। এর জন্য রাজ্য পুলিশকে ভূমিকা নিতে হবে। কারণ, রাজ্য সরকারের ২০১৬ সালের নির্দেশিকা এতদিন মানা হয়নি। কিন্তু এক্ষেত্রে উল্লেখ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকলে কিছুটা ছাড় দেওয়া হতে পারে।

আরও পড়ুন: শিয়ালদা ডিভিশনে আরও এসি লোকাল, কোন কোন রুটে ছুটবে?

পরিবহন দফতর জানিয়েছে, অনুমোদন ছাড়াই জাতীয় সড়ক বা রাজ্য সড়কে রমরমিয়ে টোটো এবং ই-রিক্সা চলছে। রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে খুব তাড়াতাড়ি এই অবৈধ টোটো চলাচল নিয়ন্ত্রণ করা যায়। কারণ রাজ্য সরকারের উদ্দেশ্য একটাই, রাস্তাঘাটে যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও সুষ্ঠু ও স্বচ্ছল করা। এমনকি সেই নির্দেশ অমান্য করলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Click here to Read More
Previous Article
ভবানীপুরের কাছে হেরে বেহাল দশা, কোন অঙ্কে সুপার সিক্সে উঠবে মোহনবাগান?
Next Article
পাকিস্তান-তুরস্ক- সৌদি আরবের হল বড় প্রতিরক্ষা চুক্তি।

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment