indiahood
indiahood

আর কয়েকটা দিন! ঠিক কবে অবসর নেবেন মেসি? জেনে নিন

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারলেও ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। গোটা বিশ্বকাপে নিজে আটটি গোল করার সাথে সাথে সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল। কিন্তু তা সত্ত্বেও মেসির হাতে যায়নি সেরা ফুটবলারের অ্যাওয়ার্ড অর্থাৎ গোল্ডেন বুট। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেই সাথে আরও একটা বিষয় নিয়ে বারবার উঠেছে প্রশ্ন, সেটা হল লিওনেল মেসি কবে অবসর নেবেন? এবার নিজের অবসরের বিষয় নিয়ে মুখ খুললেন লিও!

এখনই অবসর নিচ্ছেন না মেসি?

বয়স 39 হলেও বল পায়ে দুর্দান্ত ছন্দে আর্জেন্টিনার অধিনায়ক। এখনই যে ফুটবল ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন না সেটা সত্যি হলেও আসন্ন বিশ্বকাপে যে মেসি খেলবেন না সেটা একেবারে পরিষ্কারভাবে প্রধান কোচ লিওনেল স্কালোনিকে জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর বিশ্বকাপ শেষ হতেই তড়িঘড়ি অবসর না নিয়ে দলের জন্য আরও একটা মাস খেলতে চান লিও আর্জেন্টিনার স্বার্থে, দলীয় জার্সি গায়ে দেশের মাটিতে ফুটবল ম্যাচ খেলেই অবসর ঘোষণা করবেন LM10।

শোনা যাচ্ছে, লিওনেল মেসি অবসর নেবেন নাকি আরও কিছুদিন খেলবেন তা নিয়ে খেলোয়াড়ের উপর কোনও রকম চাপ দিতে চাইছেন না আর্জেন্টিনার কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের কেউই। এ প্রসঙ্গে বিশ্বকাপের মাঝেই প্রধান কোচ একেবারে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছিলেন মেসি কবে অবসর নেবেন সেটা তাঁর সিদ্ধান্ত। এদিকে শোনা যাচ্ছে, কোচ স্কালোনি পরবর্তী বিশ্বকাপের আগে দলে বড় রদবদল করতে চাইছেন।

অবশ্যই পড়ুন: নবম-দশমের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে বড় আপডেট SSC-র

জানিয়ে রাখি, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে এখন এমন অনেক ফুটবলার রয়েছেন যাঁদের বয়স 35 এর বেশি, মূলত সে কারণেই এই ফুটবলারদের মধ্যে কয়েকজনকে পুরোপুরি বাদ দিয়ে তরুণ এবং দক্ষ ফুটবলারদের সুযোগ দিতে চাইছে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দলের প্রধান কোচ। সূত্রের খবর লিওনেল মেসিও আর কয়েকটা মাস দলে থেকে তরুণ ফুটবলারদের সবটা বুঝিয়ে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে চিরতরে বিদায় নেবেন। তিনিও আর দলে জায়গা ধরে রাখতে চান না।

Click here to Read More
Previous Article
সোমবার তিনি দিল্লি গিয়ে ‘আরশোলা’দের প্রতি সমর্থন জানাবেন
Next Article
পাঁচ মিনিটে গরম থেকে মুক্তি, ‘হিউম্যান রেফ্রিজারেটর’ এনে তাক লাগাল জাপান

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment