indiahood
indiahood

আরজি কর কাণ্ডের দুই বছর পর নার্সের ফোন বাজেয়াপ্ত সিবিআই-এর, খতিয়ে দেখা হচ্ছে কল রেকর্ডস

56 minutes ago

 আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় তিলত্তমা ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটনার দুই বছর পর সিবিআই তদন্তে বড় পদক্ষেপ। নির্যাতিতার পরিবারকে প্রথম ফোন করা আরজি কর হাসপাতালের এক মহিলা কর্মী বা নার্সের মোবাইল ফোন বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)।

বাজেয়াপ্ত করা ফোনটি ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনার দিন পরিবারকে ফোন করে পরপর পরস্পরবিরোধী তথ্য দেওয়া হয়েছিল। গোয়েন্দারা খতিয়ে দেখছেন কার নির্দেশে বা কার কথায় ওই নার্স পরিবারকে ফোন করেছিলেন এবং তার ফোন থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা ডেটা মোছা হয়েছে কি না। মূল ষড়যন্ত্রকারীদের সূত্র পেতে এবং কল ডিটেইলস রেকর্ডস (CDR) পরীক্ষা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে নতুন সিবিআই সিট (SIT)।

Click here to Read More
Previous Article
চিনকে তাদের ভাষায় জবাব ভারতের! ক্ষেপে গিয়ে হুঁশিয়ারি কমিউনিস্ট মুখপত্রের
Next Article
রাজ্যের শিল্পে জোয়ার, কেন্দ্রের ‘ভব্য’ প্রকল্পে নাম উঠে এল নদিয়া এবং আসানসোলের

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment