indiahood
indiahood

হালিশহর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ শুভ্রাংশুর

1 hour ago

হালিশহরে তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা যখন চরমে, ঠিক তখনই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। সম্প্রতি হালিশহরে তৃণমূল নেত্রীর গাড়িতে বিক্ষোভ ও কাণ্ডকারখানার আবহে এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই ‘লাশের রাজনীতি’ করে এসেছেন।

শুভ্রাংশু ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর বাবা মুকুল রায়ের মৃত্যুর দিন তৃণমূল সুপ্রিমো তো বটেই, দলের শীর্ষ নেতৃত্বও কেউ শেষকৃত্যে বা দেখতে আসেননি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মৃতদেহ নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। শুভেন্দু অধিকারী বা অর্জুন সিংয়ের মতো বিরোধীরা খোঁজ নিলেও শাসকদলের বহু নেতার এই দূরত্ব নিয়ে ক্ষোভ উগরে দেন শুভ্রাংশু রায়।

Click here to Read More
Previous Article
ময়দানে নতুন রাজনৈতিক দল ‘আজাদ হিন্দ পার্টি'
Next Article
টানা ৬ বলে ৬টি ছক্কা, ইতিহাস তৈরি করে দলকে জেতালেন এই তরুণ ব্যাটসম্যান

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment