indiahood
indiahood

আরজি করের ডাক্তারি পড়ুয়া ধর্ষণ-খুনের ২ বছর, রাজ্যজুড়ে ‘অভয়া দিবস’ পালনের নির্দেশ

14 hours ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আরজি করের এই নৃশংস ডাক্তারি পড়ুয়া খুন এবং ধর্ষণ কাণ্ডের (RG Kar Case) আজ দুই বছর। ২০২৪ সালের এই ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসক অভয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় হয়ে উঠেছিল গোটা রাজ্য। এমনকি দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও মেলেনি বিচার। তার মধ্যে জল অনেক দূর গড়িয়েছে। রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে। সেই অভয়ার মা এখন বিজেপির বিধায়ক। তবে সেই নৃশংস ঘটনার স্মরণে আজ অর্থাৎ রবিবার গোটা রাজ্য জুড়ে পালিত হবে ‘অভয়া দিবস’।

রাজ্যজুড়ে অভয়া দিবস পালন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আজ অর্থাৎ ৯ আগস্ট গোটা বাংলাজুড়ে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভয়া দিবস পালিত হবে। সেই সূত্র ধরে আজ সকাল ১১ টায় অভয়ার মৃত্যুকে স্মরণ করে দুই মিনিট নীরবতা পালন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে বলেও খবর। এমনকি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে অভয়ার স্মৃতিকে শ্রদ্ধা জানানো এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বার্তা দিতেই এই উদ্যোগ রাজ্য সরকারের।

এদিকে অভয়ার মা অর্থাৎ বিজেপি বিধায়ক রত্না দেবনাথ তাঁর পানিহাটি বিধানসভা কেন্দ্রে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী সহ আরও অন্যান্য নেতা নেত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও রাজ্যের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: জেনজিদের আন্দোলনের জন্য নয়? ইস্তফার আসল কারণ জানালেন ধর্মেন্দ্র প্রধান

অন্যদিকে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তেও নয়া মোড়। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার দিন রাতে যারা তরুণী চিকিৎসকের সঙ্গে ডিনার করছিলেন, এবং যারা যারা ডিউটিতে ছিলেন, পাশাপাশি ঘটনার পর আরজি কর হাসপাতালে এসেছিলেন, তাদের প্রত্যেককেই তলব করা হতে পারে। এছাড়া হাসপাতালের সিসিটিভি ফুটেজে যাদের দেখা দিয়েছিল, তাদেরকে তদন্তের আওতায় আনা হবে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, আগের সরকার বিচার দিতে পারেনি। কিন্তু সরকারের পরিবর্তন হতেই তদন্তের গতি কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে নতুন সরকার তা আবারও সক্রিয় করছে। এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে আলাদাভাবে তদন্ত শুরু করা হচ্ছে।

Click here to Read More
Previous Article
রেলপথে জুড়ছে রাশিয়া-ভারত? হরমুজ সংকট এড়াতে বড় পরিকল্পনা সরকারের
Next Article
আসানসোল–দিঘা রুটে শুরু নতুন এসি বাস, জানুন রুট ও সময়সূচি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment