indiahood
indiahood

আরও এক দেশে চালু হচ্ছে ভারতের UPI, জানালেন প্রধানমন্ত্রী

4 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও প্রশস্ত হচ্ছে ইউপিআই পরিষেবা (UPI Payment)। এবার নিউজিল্যান্ডে ভারতের ডিজিটাল পরিষেবা চালু হবে বলে ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এবং নিউজিল্যান্ডের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য এমনিতেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সূত্র ধরে দুই দেশের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সংযোগ গড়ে তোলার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী ইউপিআইকে নিউজিল্যান্ডের দ্রুত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন।

নিউজিল্যান্ডেও হবে ইউপিআই পেমেন্ট

নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে মোদী বলেন, কৌশলগত অংশীদারিত্বকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দুই দেশ প্রযুক্তি, কৃষি, শিক্ষা সংস্কৃত থেকে একাধিক খাতে যৌথভাবে কাজ করছে। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফিনটেক সহযোগিতা দ্রুত এগোচ্ছে। ইউপিআই এবং নিউজিল্যান্ডের ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক একে অপরের সঙ্গে যুক্ত হলে দুই দেশের নাগরিক এবং ব্যবসার ক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেন আরও সহজ হবে। এমনকি বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রবাসী বা পর্যটকরা নিউজিল্যান্ডে গিয়েও অনলাইন পেমেন্টের সুবিধা পাবে।

এদিকে ডিজিটাল পরিষেবার পাশাপাশি কৃষি, দুগ্ধ উৎপাদন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও দুই দেশ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। যার ফলে আধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষক বা পশুপালকদের উপকৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি ভারতের নতুন শিক্ষানীতির আওতায়  নিউজিল্যান্ডের বিদ্যালয়গুলিতে নিজেদের ক্যাম্পাস স্থাপনের আহ্বান জানিয়েছেন মোদী। তাঁর মতে, এর মাধ্যমে দুই দেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে, এবং ছাত্রছাত্রীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন: ‘অসুস্থতা’ দেখিয়ে হাত ছেড়েছিলেন দিদির, এক মাসের মধ্যেই ঋতব্রত শিবিরে বালু

এদিকে নিউজিল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের প্রশংসা করে মোদী বলেন, ভারতীয় বংশোদ্ভূত মানুষ তাদের পরিশ্রম আর প্রতিভার মাধ্যমে নিউজিল্যান্ডে বিশেষ পরিচিতি তৈরি করেছে, এবং দুই দেশের সম্পর্ক আরও দীর্ঘ করতে ভূমিকা পালন করেছে। এমনকি এই সফরে ভারত ও নিউজিল্যান্ড ‘রোড ম্যাপ টু ২০৩০’ নামে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

Click here to Read More
Previous Article
অপরাধীদের মাথায় বাজ! কাল থেকে রাজ্যে কার্যকর গুণ্ডা দমন আইন, কোন কাজে শাস্তি?
Next Article
“আর্জেন্টিনার থেকে আমরা…!” বিস্ফোরক সুইজারল্যান্ডের কোচ

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment