indiahood
indiahood

আয়কর থেকে বার্থ সার্টিফিকেট, বর্ষাকালীন অধিবেশনে নতুন পাঁচটি বিল আনছে কেন্দ্র

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ২০ জুলাই শুরু হতে চলেছে সংসদের (Parliament) বর্ষাকালীন অধিবেশন, যা চলবে আগামী ১৩ আগস্ট পর্যন্ত। তবে এবারের অধিবেশনে কেন্দ্র সরকার একাধিক বিল পেশ করতে পারে, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। পাশাপাশি আগে থেকে ঝুলে থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনার জন্য আনা হতে পারে। আবার অন্যদিকে বিরোধী দলগুলিও অধিবেশনের আগে কৌশল নির্ধারণের বৈঠকে বসছে।

কোন কোন বিলের উপর জোর দিচ্ছে এবার কেন্দ্র সরকার?

সরকারি সূত্র অনুযায়ী খবর, এবারের অধিবেশনে নতুন বিলের পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ মুলতুবি থাকা বিলকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। সেগুলি হল—

  • Foreign Contribution (Regulation) Amendment Bill, 2026
  • Viksit Bharat Shiksha Adhishthan Bill, 2025

আসতে পারে নতুন পাঁচটি বিল

তবে বর্ষাকালীন অধিবেশনে সরকার এবার আরও পাঁচটি নতুন বিল পেশ করার পরিকল্পনা করছে। যে বিলগুলির মধ্যে রয়েছে—

  • Income-tax (Amendment) Bill, 2026
  • Supreme Court (Number of Judges) Amendment Bill, 2026
  • Registration of Births and Deaths (Amendment) Bill, 2026
  • Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026
  • Micro, Small and Medium Enterprises Development (Amendment) Bill, 2026

সরকারের মতে, এর মধ্যে বেশ কয়েকটি বিল বর্তমান অধ্যাদেশের পরিবর্তে স্থায়ী আইন হিসেবে আনার উদ্দেশ্যেই পেশ করা হতে পারে। এমনকি সংসদ অধিবেশন শুরুর দিন অর্থাৎ ২০ জুলাই লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলগুলির নেতারা বৈঠকে বসবেন। সেখানে সংসদে কোন কোন ইস্যুতে সরকারকে ঘিরে আক্রমণ চালানো হবে বা কীভাবে যৌথভাবে অবস্থান নেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হতে পারে।

আরও পড়ুন: অভিষেকের সেবাশ্রয়ের চিকিৎসকদের হতে পারে রেজিস্ট্রেশন বাতিল! তদন্তে কাউন্সিল

তবে কংগ্রেস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে, ডিলিমিটেশন বিল সংসদে আনা হলে তারা তার বিরোধিতা করবে। দলের নেতা জয়রাম রমেশ স্পষ্ট অভিযোগ করেছেন যে, সরকার এরকম একটি বিল ফের আনতে চাইছে যা আগে প্রয়োজনীয় সমর্থন পায়নি। পাশাপাশি তিনি আরও জানান, কংগ্রেস Viksit Bharat Shiksha Adhishthan Bill, FCRA সংশোধনী বিল এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনের বিরোধিতা করবে। পাশাপাশি রাজনৈতিক মহলের মতে, বিরোধীরা বেশ কয়েকটি ইস্যু নিয়ে এবার চড়াও হতে পারে। যার মধ্যে রয়েছে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস, অপারেশন সিঁদুর নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য, বিভিন্ন আইন সংশোধনের প্রস্তাব ইত্যাদি।

Click here to Read More
Previous Article
জমায়েত করতে গিয়েও পিছু হটলেন সিদ্দিকুল্লা, এয়ারপোর্ট এলাকায় জারি ১৬৩ ধারা
Next Article
গম্ভীরের সাথে কথা বলছেন না কোহলি! টিম ইন্ডিয়ায় বেঁধে গেল জোর অশান্তি?

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment