indiahood
indiahood

আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

1 day ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) আবেদন প্রক্রিয়া। এদিকে এ মাসের 16 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলায় শুরু হয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা। আর তার আগেই শুক্রবার, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় সহ স্বাস্থ্য ভবনের অন্যান্য উচ্চপদস্থ কর্তাদের সাথে বৈঠক করলেন বাংলার ছোট থেকে মাঝারি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের প্রতিনিধিরা। জানা যাচ্ছে, এই বৈঠকেই রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির উন্নতি থেকে শুরু করে হাসপাতাল এবং সরকারের মধ্যে সমন্বয় সাধন এবং সাধারণ মানুষকে সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

বেসরকারি হাসপাতালগুলিকে বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প পাকাপাকিভাবে শুরু হওয়ার আগে এই প্রকল্পের অঙ্গ হিসেবেই রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব ফায়ার নর্মস থেকে শুরু করে বাংলায় স্বচ্ছ রেট চার্টের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, প্রত্যেক হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন করার সাথে সাথে সাধারণ মানুষকে যাতে হেনস্থার শিকার না হতে হয়  সেদিকেও কড়া নজর রাখতে হবে।

একসাথে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষকে বাধ্যতামূলকভাবে ফায়ার নর্মস মানতে হবে। একই সাথে হাসপাতালের দেওয়ালে টাঙিয়ে দিতে হবে বাংলায় লেখা স্বচ্ছ রেট চার্ট। এছাড়াও কোন কোন পরিষেবা হাসপাতালে উপলব্ধ রয়েছে এবং কোন পরিষেবা আপাতত বন্ধ সেটাও স্পষ্ট করে লম্বা তালিকায় লিখে দিতে হবে কর্তৃপক্ষকে। এছাড়াও অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়েও কঠোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।

অবশ্যই পড়ুন: “প্রশ্ন করা ভাল, কিন্তু..” প্রথমবার জনসমক্ষে GenZ-দের উদ্দেশ্যে বিরাট বার্তা প্রধানমন্ত্রীর

এ প্রসঙ্গে, অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক চিকিৎসক রাজীব পাণ্ডে খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা এমনকি হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও নজর দিতে হবে প্রত্যেক হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীদের স্বাস্থ্যের কথাটা মাথায় রেখে হাসপাতালের অন্দরমহল এবং বাইরের পরিবেশ যাতে পরিবেশ বান্ধব হয় সেটাও নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। এছাড়াও একই সাথে বাধ্যতামূলকভাবে ডিসকাউন্ট রেট রেখে তা জানিয়ে দিতে হবে ল্যাবরেটরি ও ওষুধের দোকানদারদের। এমনকি আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে নির্ধারিত রেটেই চিকিৎসা পরিষেবা দিতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে, এমনটাই নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর! শোনা যাচ্ছে, আয়ুষ্মান ভারত প্রকল্পর সমর্থনে সব রকম পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বেসরকারি হাসপাতালগুলি!

Click here to Read More
Previous Article
“প্রশ্ন করা ভাল, কিন্তু..” প্রথমবার জনসমক্ষে GenZ-দের উদ্দেশ্যে বিরাট বার্তা প্রধানমন্ত্রীর
Next Article
আপনিও রেল নীর-র প্ল্যান্ট লাগিয়ে করতে পারবেন আয়, জানুন কত বিনিয়োগ?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment