indiahood
indiahood

বাদ পড়েছেন ‘দিদি নম্বর ১’ থেকে, এক যুগ ধরে সঞ্চালনা করে কত আয় করতেন রচনা?

1 month ago

Rachana Banerjee

অনন্যা সরকার, কলকাতা: এক যুগেরও বেশি সময় ধরে ‘দিদি নম্বর ১’ (Didi No. 1) সঞ্চালনার দায়িত্ব সামলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। তবে এবার চ্যানেলটাকে বিদায় জানিয়ে ‘দিদি নম্বর ১,’-এর দশম সিজনে সঞ্চালক হিসেবে বেছে নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ইতিমধ্যেই লাইভ হয়েছে তার প্রো। নারী কেন্দ্রিক এই শো-এর মুখ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন রচনা। প্রতিদিন বিকেল বেলায় টিভির পর্দায় তাকে দেখার জন্য অপেক্ষা করতেন দর্শক মহল। ‘রিল লাইফের দিদি’ এই জনপ্রিয় শো থেকে কত উপার্জন (Remuneration) করতেন, চলুন জেনে নিই। 

সঞ্চালনা থেকে কত আয় করতেন রচনা?

টলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুধু বাংলা সিনেমাতেই থেমে থাকেননি তিনি। ওড়িয়া, তেলেগু, তামিল, কন্নড়ের পাশাপাশি বলিউডের বিগবি-র সাথে স্ক্রিন শেয়ার করেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে একটা সময় পর অভিনয়জগত থেকে অবসর নেন অভিনেত্রী। 

২০১২ সালে ‘দিদি নম্বর ১’ হাত ধরে সঞ্চালনা জগতে পা রাখেন। অল্পদিনেই দর্শকদের মন জয় করে নেন রচনা। টিআরপি-ও বাড়তে থাকে হু হু করে। ‘দিদি নম্বর ১’ একটি ব্র্যান্ড হয়ে উঠেছিল তারই সঞ্চালনায়। তবে সিনেমা জগত থেকে দূরে থাকা রচনা বন্দ্যোপাধ্যায়ের পারিশ্রমিক কত ছিল ওই জনপ্রিয় শোয়ে? এ নিয়ে প্রশ্ন রয়েছে অনেক দর্শকের মনেই। 

আরও পড়ুনঃ টিকিট কেটেও ৭,০৩৫ টাকা ফাইন, যাত্রী অভিযোগ জানানোয় TTE-কে সমর্থন রেলের

গুগল (Google) ঘাঁটলে বা সোশ্যাল মিডিয়ায় খুঁজলে জানা যায় এপিসোড পিছু প্রায় ১ থেকে ২ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন রচনা। তবে এই অঙ্ক অনুমান নির্ভর, কোনও নিশ্চিত তথ্য চ্যানেল কর্তৃপক্ষ বা শিল্পীর তরফ থেকে প্রকাশিত হয়নি কখনো। তবে শুধু দিদি নাম্বার ১ নয়, নিজস্ব বুটিক এবং লাইভ শো-ও তার উপার্জনের উৎস। বর্তমানে লোকসভায় সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন রচনা বন্দ্যোপাধ্যায়।   

Click here to Read More
Previous Article
দাদাগিরি নয়, নতুন আন্তর্জাতিক স্তরের ক্যুইজ শো-তে প্রত্যাবর্তন সৌরভের, কবে টেলিকাস্ট?
Next Article
তৎকাল টিকিট বুকিংয়ে বড় বদল! টোকেন সিস্টেম শুরু করছে রেল

Related বিনোদন Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment