indiahood
indiahood

বাংলা সংগীত জগতে বড়সড় ইন্দ্রপতন।

3 days ago

বাংলা সংগীত জগতে বড়সড় ইন্দ্রপতন। প্রয়াত হলেন বিশিষ্ট লোকগীতি শিল্পী স্বাগত দে। ‘সোনা বন্ধু রে’, ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর মতো বহু কালজয়ী গানের জনপ্রিয় এই শিল্পী হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তিনি সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন এবং তারপর থেকেই চিকিৎসাধীন ছিলেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে সংগীত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জোজো, রূপঙ্কর বাগচীসহ একাধিক শিল্পী ও বিশিষ্টজনেরা সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। সুমিষ্ট কণ্ঠে লোকগানকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়া এই শিল্পীর চলে যাওয়া বাংলা সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি।

Click here to Read More
Previous Article
এবার প্রসূতি ওয়ার্ডে আনা হচ্ছে ব্রেস্ট ফিডিং কর্নার, বিশ্ব স্তন্যপান সপ্তাহে ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
Next Article
প্রসূতিদের সুবিধার্থে রাজ্যের সরকারি হাসপাতালে তৈরি হচ্ছে 'ব্রেস্টফিডিং কর্নার', বিশ্ব স্তন্যপান সপ্তাহে ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment