indiahood
indiahood

বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ! BCB-র সাহায্য বন্ধ করার আবেদনে ICC-কে চিঠি বুলবুলের

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board) সমস্ত আর্থিক সাহায্য অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (International Cricket Council) চিঠি দিলেন BCB-র প্রাক্তন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা পোস্টের এক রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহের একেবারে শুরুর দিকেই বিশ্ব ক্রিকেট সংস্থাকে একটি চিঠি দিয়েছিলেন বুলবুল। সেই চিঠিতে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সাথে নিজেকে আবারও বাংলাদেশ বোর্ডের সভাপতি পদে দেখতে চেয়ে ICC-র কাছে বিশেষ আবেদন রাখেন বুলবুল।

বাংলাদেশ বোর্ডের ক্ষতি চাইছেন বুলবুল?

ওই প্রতিবেদন অনুযায়ী, বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে অনুরোধ করেছেন তারা যেন আবারও তাঁকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে জায়গা দেন। একই সাথে তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ কতটা বৈধ তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জানা যাচ্ছে, বুলবুলের কাছ থেকে চিঠি পাওয়ার পর এ প্রসঙ্গে গোটা বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে ICC। আর তারপরেই নাকি বর্তমান পরিচালনা পর্ষদ নিজেদের অবস্থান তুলে ধরে বিশ্ব ক্রিকেট সংস্থাকে চিঠি দিয়েছে।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া সমস্ত আর্থিক সাহায্য এবং অন্যান্য সরঞ্জাম বন্ধ করে দেওয়ার আবেদন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে বুলবুলের লেখা চিঠি নিয়ে মুখ খোলেননি ওপার বাংলার ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি! সবচেয়ে বড় কথা, সম্প্রতি একটি ভিডিও বার্তায় বিশ্ব ক্রিকেট সংস্থার কাছে এমন আবেদন জানানোর বিষয়টি নস্যাৎ করে দিয়েছেন বুলবুল।

অবশ্যই পড়ুন: সিঁথিতে সিঁদুর, কপালে টিপ! মাহিকা শর্মার সাথে বিয়ে সেরে ফেললেন হার্দিক? ভাইরাল ছবি

ওই ভিডিও বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতির বক্তব্য ছিল, “একটা খবর দেখলাম আমি নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ডিং বন্ধ করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে চিঠি দিয়েছি। সেটা কখনোই সম্ভব নয়। এমনটা আমার দ্বারা কখনও হয়নি বা ঘটেনি। এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা। ICC-কে আমি এমন কোনও অনুরোধ করবো না যাতে বাংলাদেশের ক্ষতি হয়।”

Click here to Read More
Previous Article
“দেশে এসবের কোনও জায়গা নেই” আজান নিষিদ্ধ করছে ডেনমার্ক
Next Article
সিঁথিতে সিঁদুর, কপালে টিপ! মাহিকা শর্মার সাথে বিয়ে সেরে ফেললেন হার্দিক? ভাইরাল ছবি

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment