indiahood
indiahood

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২.৩ মেট্রিক টন কাঁদুনে গ্যাস আমদানি

1 day ago

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের উদ্দেশ্যে ভারত থেকে ২.৩ মেট্রিক টন কাঁদুনে গ্যাস (টিয়ার গ্যাস শেল) আমদানি করা হয়েছে। ভারতের ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে ১৪৫টি কাঠের বাক্সে আনা এই চালানটি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে পৌঁছায়।

বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের প্রয়োজনীয় প্রশাসনিক ও শুল্ক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে চালানটি খালাস দেওয়া হয়। এরপর বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে চালানটি যশোর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যশোর সেনানিবাসে সংরক্ষণের পর আগামী ৯ আগস্ট এই চালানটি গাজীপুরের রাজেন্দ্রপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (BOF) পাঠানো হবে।

Click here to Read More
Previous Article
মেয়ে বাম রাজনীতি করায় ১০ বছর কথা বন্ধ সেনা কর্মকর্তা বাবার
Next Article
শুভেন্দুর আন্তরিকতা বেশি। এমনটা দেখিনি।" নবান্নে বৈঠকের পর বিস্ফোরক ফিরহাদ হাকিম

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment