indiahood
indiahood

বারুইপুর কাণ্ডের এক ভিডিও ফাঁস, বড় স্বীকারোক্তি অভিযুক্তদের! উঠে এল আরেক নাম

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বারুইপুরের (Baruipur Case Viral Video) নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় আগেই সাফল্য পেয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে 6 সদস্যের সিট গঠন করেই গতি বেড়েছিল তদন্তে। এর আগে অবশ্য প্রভাস মন্ডল এবং দিবাকর সরকার নামক দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তবে তদন্তের জোর বাড়তেই পুলিশের জালে আসে বারুইপুরের ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ সর্দার। তাঁকেই ঘন্টার পর ঘন্টা জেরা করে উঠে এলো আরও এক নাম

বারুইপুরের ধর্ষণ খুনের ঘটনায় উঠে এল নতুন নাম

সদ্য সোশ্যাল মিডিয়ায় বারুইপুরের নক্কারজনক ঘটনায় ধৃত দুই অভিযুক্তের জিজ্ঞাসাবাদের ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই ক্রমাগত নিজেদের বাঁচানোর চেষ্টায় নানান বক্তব্য রাখতে দেখা গিয়েছে দুই অভিযুক্তকে। তবে ওই ভিডিওটি কিছুদূর গড়াতেই দেখা যায় নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ ফাঁস করলেন আরও একজনের নাম। তাকে বলতে শোনা গেল, সে পুরোপুরি নির্দোষ। এই ঘটনায় জড়িত আছে রাজা নামক অটোচালক।

ভিডিওটিতে মূল অভিযুক্ত আনন্দকে বলতে শোনা যায়, “আমাদের দীঘির পারে বাড়ি। ওখানে ক্যামেরা আছে রাত্রে বেলায় কে কী করেছে এখনই ক্যামেরা খুললে ধরতে পারবে। আমাদের মোড়ের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরায় তুমি দেখো..” অপর অভিযুক্তর দিকে আঙুল তুলে আনন্দ বলে, সেদিন এ আর বাপির ছেলে রাজা ছিল! সূত্রের খবর, মূল অভিযুক্তর কাছ থেকে তথ্য পেয়ে রাজা সহ বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

অবশ্যই পড়ুন: মবে নিহত যুবক নির্দোষ, উস্কানি দিয়ে পার পাবে না কেউ! ১০০ জনকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, 12 বছরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা এবং পরবর্তীতে গণপিটুনিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। জানা গিয়েছে, মবে দোষী সন্দেহে যে ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে সেই ইন্দ্রজিৎ মন্ডল পুরোপুরি নির্দোষ। ইতিমধ্যেই পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে পাওয়া রিপোর্ট দেখে সে কথা জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Click here to Read More
Previous Article
ইথানলের জন্য কৃষকদের ১.৬০ লক্ষ কোটির ফায়দা, দাবি সরকারি রিপোর্টে
Next Article
বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য নতুন প্রকল্প চালু, পাবে ১০ লক্ষ টাকা করে! Udyam Credit Card Scheme

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment