indiahood
indiahood

বছরে ১ লাখ রেখে মিলেছে প্রায় ১৩ লাখ, ১১ টাকারও কমে পাওয়া যাচ্ছে এই শেয়ার

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে যেখানে শেয়ার বাজারে (Stock Market) বিনিয়োগ করতে একপ্রকার ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা, সেই পর্বে দাঁড়িয়ে কিছু ছোট পেনি স্টক বিনিয়োগকারীদের অভাবনীয় রিটার্ন দিয়ে শিরোনামে আসছে। সেই তালিকায় রয়েছে জনপ্রিয় সংস্থা অক্সফোর্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারও। জানলে অবাক হবেন, মাত্র এক বছরের মধ্যে এই শেয়ার বিনিয়োগকারীদের অর্থকে প্রায় 12 গুন করে দিয়েছে। অর্থাৎ এক শেয়ার থেকেই প্রায় 1200 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ভাবা যায়!

1 বছরে 1 লাখ হয়েছে প্রায় 13 লাখ

অক্সফোর্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার বিগত দিনগুলিতে যেভাবে বিনিয়োগকারীদের বড় রিটার্ন দিয়ে চলেছে তাতে এই সংস্থার শেয়ারে বিনিয়োগের জন্য ঝুঁকেছেন বহু বিনিয়োগকারী। না বললেই নয়, আজ থেকে এক বছর আগে অর্থাৎ 2025 সালের জুলাই মাসে যদি কেউ এই সংস্থার শেয়ারে মাত্র 1 লাখ টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে তিনি প্রায় 13 লাখ টাকা হাতে পেতেন।

বিস্তারিতভাবে বলতে গেলে, অক্সফোর্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার মাত্র এক বছরের মধ্যে বিনিয়োগকারীদের 1174.67 শতাংশ রিটার্ন প্রদান করেছে। এক কথায়, প্রায় 1200 শতাংশ রিটার্ন দিয়েছে এই শেয়ার। সবচেয়ে বড় কথা অক্সফোর্ড ইন্ডাস্ট্রিজের একটি শেয়ারের দাম 11 টাকারও কম। শেষবারের মতো গত শুক্রবার এই সংস্থার একটি শেয়ারের দাম 10 টাকা 15 পয়সায় বন্ধ হয়েছিল।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের কাছে লজ্জার হার, টিম ইন্ডিয়া থেকে বাদ KKR তারকা!

বিশেষজ্ঞ মহলের দাবি, আগামীতে এই সংস্থার শেয়ার থেকে মোটা রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। এর সব থেকে বড় কারণ বিগত দিনগুলিতে ক্রমশ নিজেদের ব্যবসা বাড়িয়ে চলেছে অক্সফোর্ড। ভবিষ্যতেও যে ব্যবসার সম্প্রসারণ হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। ঠিক সেই কারণেই সংস্থাটির শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও এই মুহূর্তে কোম্পানিটির মূলধন মাত্র 5.7 কোটি টাকা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Click here to Read More
Previous Article
7100mAh ব্যাটারির সাথে 144Hz ডিসপ্লে, দারুণ ফোন লঞ্চ করছে Motorola
Next Article
বাজেটের মধ্যেই স্বর্গীয় ভ্রমণ, ঘুরে আসুন কলকাতার অদূরে ‘সিমডেগা’ থেকে

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment