indiahood
indiahood

বড় বিপদে টিম ইন্ডিয়া! চোট নিয়ে ভুগছেন হার্দিক, বরুণ, বুমরাহ সহ এই ১৩ তারকা

1 day ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোট সমস্যায় জর্জরিত ভারতীয় ক্রিকেট দল (Team India)। টিম ইন্ডিয়ার একাধিক তারকা ক্রিকেটার বর্তমানে চোট নিয়ে ভুগছেন। যার জেরে বড়সড় ক্ষতির মুখে টিম ইন্ডিয়া। এমন অন্তত 13 জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন যাঁরা এই মুহূর্তে চোটের কারণে টিম ইন্ডিয়ায় খেলতে পারছেন না। সেই তালিকার প্রথম দিকে নাম রয়েছে, হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তীদের। এক কথায়, দলের আসল প্লেয়াররাই এখন চোটগ্রস্ত।

বড় বিপদে টিম ইন্ডিয়া!

দীর্ঘদিন ধরে ভারতীয় দল থেকে বিচ্ছিন্ন হার্দিক পান্ডিয়া। বাঁ উরুর কোয়াড্রিসেপসে চোট পেয়েছেন এই তারকা অলরাউন্ডার। আর তারপর থেকেই জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারছেন না তিনি। যদিও বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্স এ নিজেকে ফিট করে তুলছেন তারকা ক্রিকেটার। হার্দিক পান্ডিয়ার সাথে সাথে চোটে ভুগছেন জসপ্রীত বুমরাহও। ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন তিনি। যার কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েও বাদ পড়লেন এই খেলোয়াড়।

এখানেই শেষ নয়, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠের বাইরে বরুণ চক্রবর্তীও। টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামতে না পারলেও ধীরে ধীরে নিজেকে সারিয়ে নিচ্ছেন কলকাতা নাইট রাইডার্স দলের এই তারকা স্পিনার। হয়তো খুব শীঘ্রই জাতীয় দলে ফিরতে পারেন তিনি। এছাড়াও নানান চোটে ভুগছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডি থেকে শুরু করে ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, সাই সুদর্শন, আকাশদীপ, হিমাংশু সিং।

অবশ্যই পড়ুন: ছোটবেলায় হারান বাবাকে, চরম অভাবেও দেশের জন্য রূপো জিতলেন হাওড়ার মেয়ে

চোট পাওয়া 13 জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে সবচেয়ে গুরুতর অবস্থায় রয়েছেন অশোক শর্মা। জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর কোমরের নীচের অংশে টান লেগেছিল এই খেলোয়াড়ের। এর পাশাপাশি সুয়াশ শর্মা, যুধবীর সিং এমনকি রিয়ান পরাগও চোট সমস্যায় জর্জরিত। যদিও তাঁরা প্রত্যেকেই সেই সমস্যা কাটিয়ে মাঠে ফিরতে মরিয়া।

Click here to Read More
Previous Article
‘স্বরূপ বিশ্বাস শ্লীলতাহানি করেননি’.. লাইভে এসে প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Next Article
“প্রশ্ন করা ভাল, কিন্তু..” প্রথমবার জনসমক্ষে GenZ-দের উদ্দেশ্যে বিরাট বার্তা প্রধানমন্ত্রীর

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment