indiahood
indiahood

বদলে গেল দিন, সেপ্টেম্বরে এত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, তৈরি হবে বাহিনীও

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে রাজ্যে ধরা পড়ছে আলাদা আলাদা ছবি। একদিকে, সরকারি ঘোষনার পরই নির্ধারিত সময়ের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাসিক 3,000 টাকা পেয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বহু মহিলা (Annapurna Yojana Latest Update)। শুধু তাই নয়, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ায় হনুমান মন্দিরেও পুজো দিতে দেখা গিয়েছে কোচবিহারের মাথাভাঙ্গার কিছু মহিলাকে। ঠিক অন্যদিকে, নির্ধারিত সময়ে অন্নপূর্ণার টাকা না পেয়ে বিভিন্ন পৌরসভায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এমতাবস্থায়, প্রকাশ্যে এল বড় আপডেট (Annapurna Yojana payment)।

অন্নপূর্ণা যোজনায় হওয়া ত্রুটি নিয়ে যা জানালেন মুখ্যমন্ত্রী

গত 18 আগস্ট, কলকাতার মহাজাতি সদনে বক্তৃতা রাখার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সরকার যোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা দিতে বদ্ধপরিকর। নতুন সরকার সেজন্য হয়তো একটু ভুল হচ্ছে। মাত্র তিন মাসের সরকার, চলতে চলতে ভুল ত্রুটি কিছু থেকে যেতে পারে, আমরা সেটা শুধরে নিয়ে এগিয়ে যাব।” মুখ্যমন্ত্রীর পাশাপাশি নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত মহিলাদের আশ্বস্ত করে জানিয়েছেন, সবে মাত্র 100 দিন হয়েছে। ভুল ত্রুটি হতে পারে। সরকারকে একটু সময় দেওয়া হোক!

সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?

আগস্ট মাসে ইতিমধ্যেই বহু মহিলা অন্নপূর্ণা যোজনার অর্থ পেয়ে গিয়েছেন। ঝাড়াই বাছাই করে যোগ্য মহিলাদের এই প্রকল্পের টাকা দিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে উপভোক্তাদের মনে। যদিও সেই প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 18 তারিখ মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, “যাঁরা যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যোগ্য হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে প্রতিমাসের 10 থেকে 15 তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে।” অর্থাৎ সেপ্টেম্বর মাসেও এই নির্দিষ্ট সময়ে সীমার মধ্যেই 3,000 টাকা করে পেয়ে যাবেন উপভোক্তারা।

আরও পড়ুন: লাগবে না কোনও সুদ, ব্যবসার জন্য ১০ লাখ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, কারা পাবেন?

তৈরি হবে অন্নপূর্ণা বাহিনী

গত মঙ্গলবার, কলকাতার মহাজাতি সদনে দাঁড়িয়ে অন্নপূর্ণা বাহিনী নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, প্রত্যেকটি ওয়ার্ডে নারী সমাজ অর্থাৎ সাধারণ নারীদের নিয়ে তৈরি হবে এই অন্নপূর্ণা বাহিনী। এই বাহিনীর প্রধান কাজ হবে, নারীদের সুরক্ষা নিশ্চিত করা, রাজ্য সরকারের সহযোগী হিসেবে কাজ করা এবং টুকরে গ্যাং এর মতো গোষ্ঠীগুলি সমাজে অস্থিরতা বা বিশৃঙ্খলা তৈরি করলে সেগুলির বিরুদ্ধে নজরদারি চালানো। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর খুব শীঘ্রই কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে ওয়ার্ডে ওয়ার্ডে তৈরি হবে অন্নপূর্ণা বাহিনী।

Click here to Read More
Previous Article
যাদবপুরের আদলে এবার প্রেসিডেন্সিতেও উত্তাপ! গেটের কাছেই এবিভিপি-এসএফআই তুমুল সংঘর্ষ
Next Article
আর লাগবে না সিলিন্ডার? এবার পাইপে করে বাড়ি যাবে গ্যাস! | India Aiming For PNG Instead Of LPG

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment