indiahood
indiahood

ইসলামপুরে জঙ্গি সন্দেহে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতির ভাই, ‘ও নির্দোষ’ দাবি স্ত্রীর

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় বসে জঙ্গি নেটওয়ার্ক ছড়ানোর ছক। বিগত কয়েকদিনেই রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয়েছে একাধিক আইএসআই এজেন্ট। এবার সেই সন্দেহে তৃণমূলের ব্লক সভাপতির ভাইকে ইসলামপুর (Islampur) থেকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশ ভিত্তিক গুপ্তচর সংস্থার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখত সে, এমনকি রাজ্যজুড়ে জঙ্গি নেটওয়ার্ক কার্যকর করার পিছনে হাত ছিল তাঁর। যদিও সে নির্দোষ বলেই দাবি তাঁর স্ত্রীর।

জঙ্গি সন্দেহে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতির ভাই

সূত্রের খবর, এবার গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই ফজ্জলে রাব্বীকে। গতকাল এসটিএফ-র হাতে গ্রেফতার হয়েছে সে। ধৃত ওই ব্যক্তি জঙ্গি সংগঠনের সাথে একাধিক তথ্য পাচারে যুক্ত বলেই দাবি গোয়েন্দা সংস্থার। এমনকি দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। গতকাল রাতেই ধৃত ওই ব্যক্তিকে দিনহাটার সাহেবগঞ্জে নিয়ে যায় গোয়েন্দা সংস্থা।

সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ জানতে পারে, আইএসআই-র বাংলাদেশি এজেন্ট আকবর ওরফে সম্রাটের সঙ্গে সে দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখত। এমনকি আকবরের নির্দেশে সে তাঁর বাসস্থান পরিবর্তন করেছিল। পাশাপাশি ওই ধৃত ব্যক্তির মোবাইল থেকে প্রচুর বাংলাদেশি নম্বর পেয়েছে গোয়েন্দা সংস্থা। এছাড়া বিভিন্ন চ্যাট ডিলিট হয়েছে বলেও খবর। খতিয়ে দেখা হচ্ছে, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা। এমনকি এই চক্রের জাল ঠিক কতদূর বিস্তৃত তা তদন্ত করছে আধিকারিকরা।

আরও পড়ুন: হোমওয়ার্ক করেনি বলে কষিয়ে থাপ্পড় শিক্ষিকার! স্কুলেই মৃত্যু ৬ বছরের পড়ুয়ার

এদিকে ধৃত রাব্বীর স্ত্রী নূর নেহার বেগম জানান, “আমার স্বামী একজন ব্যবসায়ী। তাঁকে অযথা ফাঁসানো হয়েছে। স্বামীর বিরুদ্ধে কোনও কেস নেই। বর্তমানে আমরা ভাড়া বাড়ি বসবাস করছি। তবে উনি কর্মসূত্রে মুম্বাইতে থাকতেন।” উল্লেখ্য, গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে, ধৃত ওই ব্যক্তির আসল বাড়ি বাংলাদেশ সীমান্ত লাগোয়া একেবারে শেষ গ্রাম পঞ্চায়েত আগ ডিমটি খুন্তিতে। তবে বর্তমানে ইসলামপুর লাগোয়া তিনপুল এলাকায় বসবাস করছে সে সহ তাঁর পরিবার।

Click here to Read More
Previous Article
এবার ভারতের প্রত্যন্ত গ্রামেও Starlink-র হাইস্পিড ইন্টারনেট, বড় ঘোষণা ইলন মাস্কের
Next Article
হোমওয়ার্ক করেনি বলে কষিয়ে থাপ্পড় শিক্ষিকার! স্কুলেই মৃত্যু ৬ বছরের পড়ুয়ার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment