indiahood
indiahood

বদলে যেত ভাগ্য, ২০০২ সালে Titan-র শেয়ারে ৫০,০০০ রাখলে আজ পেতেন ১৪৪ কোটিরও বেশি

59 minutes ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় শেয়ার বাজারে (Stock Market) বিগত বছরগুলিতে ঝড় তুলেছে একাধিক সংস্থার শেয়ার। সেই তালিকায় রয়েছে টাটার মালিকানাধীন সংস্থা টাইটানও (Titan Stock) । এই কোম্পানিটির শেয়ারে টাকা রেখে মালামাল হয়েছেন বিনিয়োগকারীরা। ভাগ্য বদলেছে অনেকের। জানলে চমকে যাবেন 2002 সালে যেসব বিনিয়োগকারীরা এই জনপ্রিয় সংস্থাটির শেয়ারে মাত্র 50 হাজার টাকা রেখেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে তাঁদের হাতে রয়েছে 100 কোটিরও বেশি টাকা।

2002 সালে টাকা রাখলে আজ নিজের সংস্থা খুলতে পারতেন!

আজ থেকে 24 বছর আগে অর্থাৎ 2002 সালে টাকার মালিকানাধীন সমস্ত টাইটানের একটি শেয়ারের দাম ছিল 3 টাকা। সেই সময় যাঁরা এই সমস্ত শেয়ারে বিনিয়োগ করেছিলেন তাঁদের আর পিছন ফিরে তাকাতে হচ্ছে না। বলাই বাহুল্য, 2002 সাল থেকে এই কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের অর্থ প্রায় 1300 গুণ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ সেই সময় যদি এই সংস্থার শেয়ারে কেউ 50 হাজার টাকা রাখবেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মোট আমানতের পরিমাণ দাঁড়াতো 144 কোটিরও বেশি অর্থে।

না বললেই নয়, টাকার মালিকানা দিন এই সংস্থাটি 2011 সালে 1:10 অনুপাতে শেয়ার স্প্লিট করেছিল। শুধু তাই নয়, এই কোম্পানি তাদের বিনিয়োগকারীদের বেশ কয়েকবার ডিভিডেন্ট দিয়েছে। তাতে কোম্পানিটির শেয়ার থেকে সব দিক থেকেই লাভ হয়েছে বিনিয়োগকারীদের। আজকের দিনে দাঁড়িয়ে টাইটানের একটি শেয়ারের দাম 5,100 টাকা। আজ শেয়ার বাজার খোলার পর এই সংস্থার শেয়ার অভাবনীয় রিটার্ন প্রদান করেছেন। একদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে 11.25 শতাংশ। তাতে লাভের অঙ্ক বেড়েছে বিনিয়োগকারীদেরও। হিসেব করে দেখতে গেলে, 2002 সালে এই শেয়ারে টাকা রাখলে নিজের সংস্থা খুলতে পারতেন বিনিয়োগকারীরা!

অবশ্যই পড়ুন: প্রথমবার নবান্নে বৈঠক সপ্তম বেতন কমিশন কমিটির, লঞ্চ হচ্ছে পোর্টাল!

উল্লেখ্য, 2002 সালে টাইটানের শেয়ারের দাম যখন 3 টাকা, সেই সময় এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছিলেন ভারতের বিশিষ্ট বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা। 2002 সাল থেকে 2003 সালের মধ্যে টাইটানের 6 কোটি শেয়ার কিনেছিলেন তিনি। আর ওই এক বিনিয়োগ থেকেই অবিশ্বাস্য রিটার্ন পেয়েছিলেন প্রয়াত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
Click here to Read More
Previous Article
UPI লেনদেন কি এবার গুনতে হবে চার্জ? পাস হল ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স বিল

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment