indiahood
indiahood

বেআইনি লেনদেনের অভিযোগ, বাংলার একাধিক মাদ্রাসায় চলছে চিরুনি তল্লাশি

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে ১২টি জেলার মাদ্রাসার (Madrasa) উপর বিশেষ নজরদারি চালাবে প্রশাসন, এ কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি এ বিষয়ে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে স্পষ্ট দাবি করা হয়েছিল, এই মাদ্রাসাগুলির আড়ালে অবৈধ কার্যকলাপ চলত। যেগুলি বন্ধ করার জন্যই এই বিশেষ ইন্সপেকশন। তবে এবার আর্থিক অনিয়মের অভিযোগে গোটা দেশের ১৩ জায়গায় ইতিমধ্যে ইডির তল্লাশি চলেছে, যার মতো তালিকায় রয়েছে বাংলাও।

বাংলার মাদ্রাসাতে ইডির তল্লাশি

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোর স্কোয়াডের সঙ্গে এবার ইডিকে নামানো হয়েছে মাদ্রাসাগুলি তল্লাশির জন্য। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ এবং হাড়োয়াতে তল্লাশি অভিযান চলেছে এদিন। দীর্ঘদিন ধরেই এই মাদ্রাসাগুলিতে অবৈধ কার্যকলাপ এবং বেআইনি লেনদেনের অভিযোগ উঠত। অভিযোগ ছিল, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের বেআইনি ডকুমেন্ট বানিয়ে ভারতে প্রবেশ করানো হতো, এবং দিনের পর দিন এই নেটওয়ার্ক সক্রিয় হচ্ছিল। এমনকি বিদেশ থেকে সেই টাকা আসছিল। সেই কারণেই তদন্ত নামে ইডি।

এদিন উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রামেশ্বরপুরের রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসায় উত্তরপ্রদেশের এটিএস বাহিনী হানা দিয়েছিল। গোপন সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার সঙ্গে তৃণমূলের নেতা আব্দুল্লাহ গাজি এবং তাঁর ছেলে যুক্ত ছিলেন, এবং সেখানেই একাধিক অবৈধ কাজকর্ম হত। গোটা এলাকায় তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। এমনকি বিভিন্ন ডকুমেন্ট ও নথিপত্র খতিয়ে দেখা হয়। তবে অ্যান্টি টেরোর স্কোয়াড ঘটনাস্থলে তল্লাশি শুরু করতেই পলাতক তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজি ও তাঁর পুত্র।

আরও পড়ুন: রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ কোয়েলের? দেখা করলেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে

এ বিষয়ে আবদুল্লাহর ভাইকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন যে, “আমার ভাইও মাদ্রাসায় কাজ করত। ওকে তুলে দুই থেকে তিন বছর জেল খাটাল। তারপর আব্দুল্লাহকেও তুলে নিয়ে গেল। সেও জেল খাটল। এখন দেখছি আবার তল্লাশি চলছে।” অন্যদিকে হাড়োয়াতেও এদিন তল্লাশি চলে। সেখানে তিন জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে বলেই খবর। এছাড়া রাজ্যের আরও বেশ কিছু জায়গায় তল্লাশি চলতে পারে আগামী দিন।

Click here to Read More
Previous Article
রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ কোয়েলের? দেখা করলেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে
Next Article
তৃণমূল ছাড়ছেন মমতার ক্যাবিনেটের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment