indiahood
indiahood

বেসরকারি হাসপাতালে ১০% বেড সংরক্ষণ, ফ্রি চিকিৎসা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার চিত্র নতুন করে দেখানো লাগে না। সরকারি হাসপাতালে বেডের অভাব থেকে শুরু করে চিকিৎসার গাফিলতি সহ একাধিক কারণে প্রাণ যায় সাধারণ মানুষের। এবার সেই প্রবণতা রুখতেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ১ জুলাই আজ। ডঃ বিধানচন্দ্র রায়ের জন্ম দিবস উপলক্ষে গোটা দেশজুড়ে পালিত হচ্ছে চিকিৎসক দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত থেকেই বেসরকারি হাসপাতালে বেড নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বেসরকারি হাসপাতালেও থাকবে ১০% সংরক্ষণ

এদিন ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন হাসপাতালের জন্য ২০০টি অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে এগুলি নবজাতক এবং গর্ভবতী মহিলাদের পরিবহনের কাজে লাগানো হবে বলেই খবর। আজ বিধাননগর মহকুমা হাসপাতালের নতুন নামকরণ করা হয়েছে ডাক্তার বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল। আর সেখানে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য হল—জরুরি প্রয়োজনে সরকারি হাসপাতালের রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ বেড সংরক্ষণ থাকবে। অর্থাৎ, সরকারি হাসপাতালে জরুরি পরিস্থিতিতে যদি বেড না পাওয়া যায়, তাহলে শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া যাবে। এবং বিনামূল্যে চিকিৎসা মিলবে।

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি হাসপাতালগুলোতে নজরদারি করার জন্য স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমের উদ্বোধন করেছেন। পাশাপাশি স্বাস্থ্য ভবনে নতুন সুসজ্জিত প্রেক্ষাগৃহে উদ্বোধন করেছেন তিনি। এমনকি নদীয়া জেলার ট্রাক কন্ট্রোল অফিসের উদ্বোধন হয়েছে আজ। তাছাড়া মা এবং শিশুর সঠিক সময় সঠিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার জন্য জননী পোর্টালের শুভ উদ্বোধন করা হয়েছে, এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্রাকি থেরাপি পরিষেবার উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: এবার পাকিস্তানে বিমান হামলা চালাল আফগানিস্তান, বদলা নিচ্ছে তালিবানরা

প্রসঙ্গত, রাজ্যের নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, সরকারি হাসপাতালে জায়গা না পেলে বেসরকারি হাসপাতালেই পরিষেবা মিলবে। শহরের বেসরকারি হাসপাতালগুলির ১০ শতাংশ বেডে বিনামূল্যে পরিষেবা মিলবে বলে জানান তিনি। এমনকি সেই পরিষেবা পেতে কোনও কার্ড দেখাতে হবে না, শুধুমাত্র আধার কার্ড থাকলেই হবে, এমনটাই জানানো হয়েছিল। এবার সেই ঘোষণায় শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Click here to Read More
Previous Article
২১ জুলাইয়ের আগে মধ্য কলকাতায় জারি ১৬৩ ধারা, হাইকোর্টে যাবে তৃণমূল
Next Article
পাকিস্তানে গুড়িয়ে দেওয়া হল ১২৫ বছরের পুরনো ঐতিহাসিক গুরুদ্বারা!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment