indiahood
indiahood

ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ডে মোটা বিনিয়োগ! কত সম্পতির মালিক নির্মল ঘোষ?

1 hour ago

প্রীতি পোদ্দার, কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Case) নির্যাতিতার দেহ তড়িঘড়ি সৎকারের মামলায় নির্মল ঘোষের (Nirmal Ghosh) গ্রেফতারির পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আদালতের নির্দেশে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এই মুহুর্তে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন। গতকাল খড়দহ থানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় নির্মল ঘোষ এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম-কাদা ছোড়া হয়েছিল। কম তর্ক বিতর্ক শুরু হয়নি এই নিয়ে, স্বাভাবিকভাবে তাঁকে নিয়ে মানুষের আগ্রহও বেড়েছে অনেকটাই। তাঁর রাজনৈতিক জীবন, শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) থেকে শুরু করে আয়-সম্পত্তি(Property) সবই এখন আলোচনার কেন্দ্রে।

নির্মল ঘোষ-এর সম্পত্তির পরিমাণ

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ১২ লক্ষ ৯৪ হাজার ৮৯৩ টাকা। অস্থাবর দম্পতি বলতে বর্তমানে নগদ তাঁর কাছে আছে ৪৮ হাজারের বেশি। এছাড়াও কলকাতার SBI এর ব্রাঞ্চে ২৩ লক্ষ ৫৭ হাজার ৭৯৬ টাকা রয়েছে এবং SBI তে ফিক্সড ডিপোজিট হিসেবে রয়েছে ১৮ লক্ষ ৯৩ হাজার ১৬ টাকা। এছাড়াও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আছে ৮০ লক্ষ টাকা এবং ১ লক্ষ টাকার LIC করা আছে। জানা গিয়েছে, নির্মল ঘোষের নিজস্ব সোনা রয়েছে ৪২১ গ্রাম, যার বাজার মূল্য ১২ লক্ষের বেশি। স্থাবর সম্পত্তি হিসেবে উত্তরাধিকার সূত্রে সোদপুর এলাকায় তাঁর একটি নিজস্ব বাড়ি আছে।

শিক্ষাগত যোগ্যতা

নির্মল ঘোষের শিক্ষগতা সম্পর্কে জানা গিয়েছে তিনি ১৯৭৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বঙ্গবাসী কলেজ থেকে বি.এসসি ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। ২০১১ সাল থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ২৬ এর বিধানসভা নির্বাচনে এবার পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের তরফে দাঁড়িয়েছিল তাঁরই পুত্র তীর্থঙ্কর ঘোষ। এবং বিজেপির টিকিটে লড়েছিলেন আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের মা। শেষপর্যন্ত বিপুল ভোটে জিতে গিয়েছিলেন রত্ন দেবনাথ, বর্তমানে তিনি এখন ওই কেন্দ্রের বিধায়ক।

আরও পড়ুন: চিহ্নিত হবে শংসাপত্রহীন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুল! কড়া নির্দেশ শিক্ষা দফতরের

গতকাল নির্মল ঘোষকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হলে তাঁকে অভয়া কাণ্ডে জামিন দেওয়া হয়েছে। নির্মল ঘোষের আইনজীবী অর্ক চৌধুরী জানান, ‘ অভয়া কাণ্ডে তিনি জামিন পেয়েছেন। কারণ তার বিরুদ্ধে যে সব ধারায় অভিযোগ করা হয়েছে, সবই জামিন যোগ্য ধারা।’ এদিকে গতকাল খড়দহ থানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় নির্মল ঘোষকে ডিম ছোড়া নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করেন অভয়ার মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ স্পষ্ট জানান, অপরাধীদের কঠোর সাজা চান তিনি, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া বা বয়স্ক নেতার ওপর চড়াও হওয়াকে তিনি সমর্থন করেন না।

Click here to Read More
Previous Article
নারী সংরক্ষণ বিল সমর্থন করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
Next Article
কাল থেকেই লটারিতে ফাটকা পয়সা জিতবেন এই ৬ রাশির ব্যক্তিরা! রইল তালিকা

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment