indiahood
indiahood

বেতন বাড়ছে এঁদের, রাজ্যে নতুন বাস, এয়ারপোর্ট! একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে (West Bengal) ক্ষমতায় আসতেই একাধিক অসাধ্য সাধন করে দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি। নিয়েছে একাধিক কঠিন সিদ্ধান্ত। পূর্বতন সরকার যা করতে পারেনি সেটাও করে দেখিয়েছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরকার। মঙ্গলবার, কসবায়ে পরিবহন দপ্তরের এক অনুষ্ঠানে হাজির হয়ে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চালকদের বেতন বৃদ্ধির পর এবার শুভেন্দু সরকারের হাত ধরে বেড়ে গেল বাস কন্ডাক্টরদের বেতনও। অনুষ্ঠানে হাজির হয়ে ঠিক কোন কোন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?

বাস পরিষেবা থেকে কন্ডাক্টরদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

পরিবহন দপ্তরের অনুষ্ঠানে হাজির হয়েই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বললেন, 2025 সালেই বাসের ড্রাইভারদের বেতন বাড়ানো হয়েছিল। তবে এবার বর্তমান সরকার বাস কন্ডাক্টারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল। আগামী আগস্ট মাস থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হয়ে যাবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী। একই সাথে এদিন রাজ্যে বাস পরিষেবায় আরও নতুন বাস যুক্ত করার বিষয় নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, নতুন 400টি বাসের জন্য টেন্ডার ডাকলেই অর্থ দেওয়া হবে। 2027 সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে নতুন হাজারটি বাস চালু করার লক্ষ্যমাত্রার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এছাড়াও ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই রাজ্যে গেরুয়া রঙের বাস চালু করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালে তিনি।

এদিন মুখ্যমন্ত্রী অতীত স্মরণ করে বলেন, তিনিও 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত রাজ্যের পরিবহনমন্ত্রী ছিলেন। তিনি জানেন কীভাবে কেন্দ্রের সাথে সমন্বয় করে কাজ হয়। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও বললেন, বর্তমান সরকারের বয়স মাত্র 9 সপ্তাহ হয়েছে। আর এই অল্প সময়ের মধ্যেই রাজ্য সরকার কেন্দ্রের সাথে সমন্বয় করে কাজ শুরু করে দিয়েছে।

মঙ্গলবার, রাজ্যে পরিবেশবন্ধ বাস পরিষেবা নিয়েও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আরও পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস নিয়ে আসা হবে। তিন নিগমের বিভিন্ন ডিপোতে গড়ে তোলা হবে চার্জিং স্টেশন। এছাড়াও অন্যান্য পরিকাঠামের উন্নতিতে সব রকম সাহায্য। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, পরিবেশবান্ধব বাস পরিষেবায় 60 শতাংশ অর্থ দেবে কেন্দ্রীয় সরকার। বাকি অর্থ বহন করবে রাজ্য।

অবশ্যই পড়ুন: শহিদ পরিবারদের মাসে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি ঋতব্রতর তৃণমূলের

এছাড়াও এদিন শিলিগুড়িতে মেট্রো পরিষেবা চালু করার বিষয় নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। সেই সাথে রাজ্যে নতুন বিমানবন্দর গড়ে তোলার প্রসঙ্গও তোলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, “আমরা গণপরিবহন, মেট্রো নয় বরং আকাশ পথে বেশি গুরুত্ব দিচ্ছি!” শুভেন্দু অধিকারী এও জানলেন, মালদা, বালুরঘাট এবং পুরুলিয়াতে ডোমেস্টিক বিমানবন্দর তৈরি করার জন্য অর্থ দিতে রাজি হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সাথে কল্যাণীতেও একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি হবে বলেও আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী।

Click here to Read More
Previous Article
"আপনারা ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, আর আমরা সুন্দরবনের বাঘের মতো লড়ি", মমতা
Next Article
শহিদ পরিবারদের মাসে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি ঋতব্রতর তৃণমূলের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment