indiahood
indiahood

বিদায় নেবে LPG? এবার ইথানল দিয়েই হবে সব রান্না, বড় পদক্ষেপ কেন্দ্রের

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যানবাহনের পর এবার রান্নার জ্বালানি হিসেবেও ব্যবহার শুরু হবে ইথানলের! সেই লক্ষ্যেই বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। জানা যাচ্ছে, ইথানলকে (Ethanol) রান্নার জ্বালানি হিসেবে ব্যবহারের লক্ষ্যে নীতিমালার খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। তাহলে কি বন্ধ হয়ে যাবে LPG পরিষেবা? এবার থেকে কি তাহলে রান্নার গ্যাসের বদলে শুধুই ইথানল ব্যবহার হবে ভারতে?

বিদায় নেবে LPG?

দ্য ইকোনমিক টাইমসের এক রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার ভারতের পরিবারগুলিতে রান্নার গ্যাসের বিকল্প হিসেবে ইথানলকে তুলে ধরতে চাইছে। মূলত আখের রস দিয়ে তৈরি এই বিশেষ জৈব যৌগকে রান্নার কাজে লাগাতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। এও শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নীতিমালায় রান্নার গ্যাসের মতোই ইথানলের ক্ষেত্রেও ভর্তুকির উল্লেখ রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইথানলের প্রয়োগ নিয়ে বিভিন্ন জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলি সরকারের সাথে আলোচনা চালাচ্ছে। এ প্রসঙ্গে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এই মুহূর্তে ভারতে পর্যাপ্ত পরিমাণ ইথানল উৎপাদনের ক্ষমতা রয়েছে। ফলে রান্নার গ্যাসের বিকল্প হিসেবে ইথানলকে নিয়ে আসা গেলে LPG এর উপর নির্ভরতা কমবে আমজনতার। প্রস্তাবিত খসড়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রস্তাবিত নীতিমালা খসড়াটি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে।

সরকারের একটি সূত্র জানিয়েছে, রান্নার গ্যাসের বিকল্প হিসেবে ইথানলের প্রয়োগ বাড়াতে কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণ ভর্তুকির ব্যবস্থা করতে পারে। সেটা এককালীন কিংবা দীর্ঘ মেয়াদে মাসে মাসে পাঠানো হতে পারে গ্রাহকদের অ্যাকাউন্টে। তবে রান্নার গ্যাসকে বাদ দিয়ে নয় বরং রান্নার গ্যাস বা LPG এর পাশাপাশিই ইথানলের ব্যবহার বাড়াতে চাইছে সরকার।

অবশ্যই পড়ুন: গোল এবং অ্যাসিস্ট দুইই বেশি, কিন্তু তাও কেন মেসির বদলে রড্রি পেলেন গোল্ডেন বল?

কয়েকটি সূত্র মারফত এও শোনা যাচ্ছে, চিনি ও শস্যের গাঁজন প্রক্রিয়ায় উৎপাদিত পরিবেশবান্ধব জ্বালানি ইথানলকে গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য বিভিন্ন তেল বিপণনকারী সংস্থাগুলিকে ইথানল ATM বসানোর নির্দেশ দিতে পারে কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে তেল বিপণনকারী সংস্থাগুলি নিজেদের কেন্দ্রে এই ATM বসাতে পারে বলেই খবর।

Click here to Read More
Previous Article
“কাউকে রেয়াত করা হবে না…” নিটের প্রশ্নফাঁস নিয়ে অবশেষে মুখ খুললেন মোদী
Next Article
“আমাদের শেষ করার পর, আপনাদেরও শেষ করে দেবে!” নাম না করে বামেদের হুঁশিয়ারি মমতার

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment