indiahood
indiahood

বিধানসভার ইতিহাসে বেনজির ঘটনা! বিধায়কদের সঙ্গে দুর্ব্যবহারেরঅভিযোগে সাসপেন্ড মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়

4 days ago

পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। দায়িত্বজ্ঞানহীনতা এবং চরম শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে তাত্ক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়কে।
 
সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে আয়োজিত নতুন বিধায়কদের এক পরিচিতি পর্বে স্পিকার ও একাধিক বিধায়কের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিধানসভা সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তি (No. 911 L.A/Estab.) মারফৎ জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ও আপিল বিধির ১০ নম্বর ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ওই বিধিরই ৭(১)(এ) ধারা প্রয়োগ করে তদন্ত প্রক্রিয়া চলাকালীন তাঁকে প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। বিভাগীয় তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা পড়ার পরেই তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
Click here to Read More
Previous Article
রেকর্ড করতে পারেননি শেষ ভাষণ, আজকের দিনেই বাংলদেশে থেকে পালিয়ে আসেন হাসিনা
Next Article
৩ দিনের মধ্যে ক্ষমা চান, অন্যথায় আইনি পদক্ষেপের মুখোমুখি হোন; মেটা সিইও মার্ক জুকারবার্গকে সংসদীয় কমিটির আল্টিমেটাম

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment