indiahood
indiahood

বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলি, জখম হুগলির জওয়ান

2 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়ংকর কাণ্ড মালদহের (Malda) বৈষ্ণবনগরে বিএসএফের সদর দফতরে (BSF Camp Firing)! সহকর্মীর গুলি চালনার ঘটনায় মৃত্যু হল দুই জওয়ানের। তবে গুলি লাগলেও অল্পের জন্য বেঁচে গিয়েছেন হুগলির পোলবার বাসিন্দা তথা আরেক জওয়ান বিকাশ ব্রহ্ম। তাঁর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে দুশ্চিন্তায় রয়েছে পরিবার, তাই আজই মালদহের উদ্দেশে রওনা দেবে বিকাশের পরিবার।

সদর দফতরে সহকর্মীর গুলিতে আহত জওয়ান

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বিএসএফের ১১৯ নম্বর এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর রয়েছে মালদহের বৈষ্ণবনগরে। আর সেখানেই ঘটে গিয়েছিল ভয়ংকর ঘটনা। গতকাল, বৃহস্পতিবার দুপুরে আচমকাই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে জওয়ান শিবম মিশ্রের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান অজয় কুমার সিংহ এবং আম্বদর সুরেশ দরগু। কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে যান আরেক জওয়ান বিকাশ ব্রহ্ম। তবে গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার খবর পেতেই মালদায় যাচ্ছেন পরিবারের সদস্যরা।

ঠিক কী ঘটেছিল?

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিকাশের বাড়িতে তাঁর স্ত্রী ও দুই সন্তান-সহ মা ও দাদা থাকেন। পনেরো দিনের ছুটিতে বাড়ি এসেছিলেন বিকাশ। এবং গত ৬ জুলাই ফিরে গিয়েছিলেন কর্মক্ষেত্রে। গতকাল বিকাল চারটে থেকে বিকাশের ডিউটি ছিল। ওইদিন দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন কয়েক জন জওয়ান। ফোনে কথা বলার সময় বিকাশের স্ত্রী হঠাৎ চিৎকার ও গুলির শব্দ শুনতে পান। তখনই বিকাশের পায়ে গুলি লাগে। এরপর, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দুর্ঘটনার খবর পান বিকাশের পরিবারের সদস্যেরা। পরে স্বামীর সঙ্গেও কথা হয় তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিকাশের শরীর থেকে গুলি বের করা হয়েছে। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

আরও পড়ুন: ট্রাক আটকে চেয়েছিল ঘুষ, অভিযোগ মিলতেই ২ আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

বিকাশের স্ত্রী স্বপ্না দেবী আরও বলেন যে, ‘গত পঁচিশ বছর কাশ্মীর, পাঞ্জাব, অসম-সহ বিভিন্ন রাজ্যে পোস্টিং ছিল। এরকম কখনও ঘটেনি।’ এরপরই তিনি জানান, ঘটনার পরে বিকাশের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। এবং বিকাশ বলেছেন, চিন্তার কিছু নেই। তবে জন্য যাচ্ছে আজই তাঁরা মালদায় যাচ্ছেন, বিকাশের সঙ্গে দেখা করতে। অন্যদিকে শিবমের গুলিতে মৃত্যু হয়েছে বিহারের ছাপরা জেলার মানঝি এলাকার বাসিন্দা অজয় কুমার সিংহ ও মহারাষ্ট্রের গড়চিরৌলির বাসিন্দা আম্বদর সুরেশ দরগুর। যদিও এই ঘটনা নতুন নয়, এর আগেও এমন ঘটনা শিবম ঘটিয়েছিল তখন শাস্তিও পেয়েছিল। এর পরে ফের এই ঘটনা ঘটায় জওয়ানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Click here to Read More
Previous Article
২০২৬ এশিয়ান গেমসে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান! কবে ম্যাচ? দেখুন
Next Article
দিল্লির ছাত্র আন্দোলনে চলছিল পাকিস্তানি ষড়যন্ত্র!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment