indiahood
indiahood

বিজেপি কর্মীর অণ্ডকোষ ছিঁড়ে পালাল তৃণমূল নেতা, ক্যানিংয়ে ভয়াবহ কাণ্ড

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: সামান্য বচসার জেরে এবার প্রাণ সংকটের মুখে পড়লেন বিজেপি কর্মী (BJP Worker)! ছিঁড়ে দেওয়া হল অন্ডকোষ! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) এ। অভিযোগের তীর স্থানীয় দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকা জুড়ে। কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানাচ্ছে বিজেপি কর্মীরা।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত শনিবার, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের দাড়িয়া পঞ্চায়েত এলাকায় তৃণমূল এবং বিজেপি দুই গোষ্ঠীর বচসার জেরে রাগের বশে বিজেপি কর্মীর অন্ডকোষ ছিঁড়ে দেওয়ার মত ভয়ংকর অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে, ওইদিন বিকেলে স্ত্রীর সঙ্গে খানিক ঝামেলা চলছিল বিজেপি কর্মী ভোলারাম ব্রিভা। ওই সময় ঝগড়া থামাতে এসেছিল তৃণমূল কর্মী মদন হালদার এবং তাঁর ছেলে কমল হালদার। কিন্তু ঝগড়া থামাতে গিয়ে ঘটে যায় ভয়ংকর ঘটনা। রাগের বশে দুই তৃণমূল কর্মী বিজেপি কর্মীর অন্ডকোষ ছিঁড়ে দেয়।

অভিযোগ অস্বীকার তৃণমূলের

জানা গিয়েছে, স্বামীর এই ভয়ংকর অবস্থা দেখে স্ত্রী নীলিমা দেবী চিৎকার করে ওঠে, তড়িঘড়ি ওই বিজেপি কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই ব্যক্তি। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে এখনও ক্ষোভের আগুন জ্বলছে। স্থানীয় বিজেপির অভিযোগ রাজনৈতিক শত্রুতার জেরে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা ওই যুবকের ওপর চড়াও হয় এবং তার গোপন অঙ্গ বা অন্ডকোষ ক্ষতবিক্ষত করে দেয়। এমনকি আক্রান্ত যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। যদিও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: প্রত্যেক আধার কার্ডে ফ্রি এসি! প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিও নিয়ে সরকারের বিবৃতি

প্রসঙ্গত, ক্ষমতার পালাবদল হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় তুমুল রাজনৈতিক শোরগোলের ঘটনা ঘটছে। কোথাও বিজেপি কর্মীর মৃত্যু তো কোথাও আবার তৃণমূলের। ক্যানিং এর এই ঘটনায় ইতিমধ্যেই আক্রান্তের পরিবার পুলিশের কাছে মামলা দায়ের করেছে। বিজেপি কর্মীদের অভিযোগ যত তাড়াতাড়ি সম্ভব ওই দুই অভিযুক্তদের গ্রেফতার করে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিক।

Click here to Read More
Previous Article
রেশন কার্ড থাকলেই মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা! বড়সড় নির্দেশিকা জারি নবান্নের | Ayushmam Bharat
Next Article
‘রাতভর কেঁদেছিলাম, পাশে ছিল শুভেন্দু’ মুখ্যমন্ত্রীকে নিয়ে মহুয়া মৈত্রর ভিডিও ভাইরাল

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment