indiahood
indiahood

বিপাকে পড়ল KKR, ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অজিঙ্কা রাহানে

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক যুগের সমাপ্তি। জাতীয় দল (Team India) থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর শেষমেষ ক্রিকেটকে বিদায় জানালেন অভিজ্ঞ তারকা অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। টিম ইন্ডিয়ায় জায়গা না পাওয়ায় ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের জার্সিতে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। তাছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত দুই সিজনে পরপর কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কের দায়িত্ব সামনে ছিলেন তিনি। এবার সেই ভারতীয় তারকা সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।

টিম ইন্ডিয়ায় গুরুত্ব না পেয়েই এমন সিদ্ধান্ত?

বছরের পর বছর ভারতীয় ক্রিকেট দলের বাইরে থাকায় একপ্রকার মন ভেঙে গিয়েছিল রাহানের। তবুও ঘরোয়া ক্রিকেটে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও এ দল থেকেও দল করে বেড়াতে হচ্ছিল ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটারকে। অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন রাহানে। তবে খেলা চালিয়ে যাবেন অন্যান্য লিগগুলিতে। তবে সেটা হল না।

বৃহস্পতিবার, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রাহানে জানিয়ে দিলেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেট সহ সমস্ত ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়ে নিচ্ছেন। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে ভারতীয় তারকা লিখেছিলেন, “ক্যাপ 278 সাইনিং অফ। বছরের পর বছর ধরে সকল ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।” এক কথায়, আর ব্যাট হাতে এই ভারতীয় তারকাকে 22 গজে দেখার সৌভাগ্য হবে না ক্রিকেট ভক্তদের।

অবশ্যই পড়ুন: লাল বলের ক্রিকেটে সহ অধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব সূর্যবংশী

রাহানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যে ভিডিওটি পোস্ট করে অবসরের ঘোষণা করা হল, সেই ভিডিওতে ভারতীয় তারকার চোখ লাল এবং ছল ছল করতে দেখা গিয়েছে! অনেকেই মনে করছেন, নিজের অবসরের কথা জানাতে গিয়ে অনেক কষ্টে কান্না চেপে রেখেছেন রাহানে। যদিও ভিডিওটি শেষের দিকে রাহানেকে কিছুটা হলেও কাঁদতে দেখা গিয়েছে! তাঁর গলার স্বর শুনে বুঝতে ভুল করেননি ভক্তরা। এদিকে রাহানে অবসর নিয়ে নেওয়া বেশ খানিকটা বিপাকে পড়ল KKR!

Click here to Read More
Previous Article
ভিডিয়োবার্তায় কান্না করতে করতে আচমকা অবসর ঘোষণা করলেন অজিঙ্ক রাহানে
Next Article
ডিম-বৃষ্টির পাশাপাশি চললো চুলের মুঠি ধরে মার!

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment