indiahood
indiahood

বিরাট কোহলির রেকর্ড চুরমার করার সুযোগ পেয়েও ব্যর্থ বৈভব সূর্যবংশী

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। চলতি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ অভিষেক হয়েছিল তাঁর। আর অভিষেক হতেই বৈভব ভেঙে ফেলেন সচিন তেন্ডুলকরের বিরাট এক রেকর্ড। হয়ে ওঠেন  আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ভারতের সবচেয়ে কনিষ্ঠতম ক্রিকেটার। যদিও ব্যাট হাতে ইংল্যান্ড সিরিজে খুব একটা জ্বলে উঠতে পারেননি এই খুদে তারকা। সেই তুলনায় অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে প্রথম তিন ম্যাচে রানের দিক থেকে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি।

কোহলির রেকর্ড ভাঙতে ব্যর্থ বৈভব সূর্যবংশী

ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতেই এখনও পর্যন্ত মোট তিনটি ম্যাচে অংশ নিয়েছেন বৈভব। প্রথম ম্যাচে 14 রান করেই আউট হয়ে গিয়েছিলেন এই খেলোয়াড়। এরপর বাকি দুই ম্যাচে ব্যাট হাতে নিজেকে মেরে ধরতে পারেননি তিনি। সেই সূত্রেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর তিন ম্যাচ মিলিয়ে মোট 42 রান করেছেন বৈভব সূর্যবংশী। তবে যদি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম তিন ম্যাচের হিসেব করা হয় সেক্ষেত্রে এই নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছেন বিরাট।

বলাই বাহুল্য, 2010 সালের 12 জুন, জিম্বাবুয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। প্রথম অভিষেক ম্যাচে ব্যাট করতে নেমে 26 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বৈভব। এরপর দ্বিতীয় ম্যাচে অবশ্য তাঁকে সুযোগ দেওয়া হয়নি। তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে 19 বলে 28 রান করেছিলেন কোহলি। এক কথায় অভিষেকের পর প্রথম তিন ম্যাচে মোট 54 রান করেন বিরাট। সেই সূত্রে বৈভবের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি।

অবশ্যই পড়ুন: কোথায় জাতীয় সংগীত আর কোথায় বন্দে মাতরম গাইবেন? জানিয়ে দিল কেন্দ্র

হিসেব করে দেখতে গেলে, কোহলির তুলনায় অনেক কম বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করেছেন বৈভব। ফলে বয়স কম হওয়ার ক্ষেত্রে অল্প হলেও দাপুটে বোলারদের সামনে 42 রান করাটাও মুখের কথা নয়। তবে একটা কথা বলতেই হয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করে প্রথম তিন ম্যাচে রান তুলে কোহলির রেকর্ড ভাঙার একটা বড় সুযোগ ছিল বৈভবের হাতে। তবে সেই সুযোগ হাতছাড়া করলেন তিনি।

Click here to Read More
Previous Article
ঋতব্রতর দলে বড় পদ মমতার প্রিয় অনুব্রত মণ্ডলের, জেলা সভাপতিদের নাম ঘোষণা
Next Article
এরা পাবে না কৃষক বন্ধুর টাকা, যাচাই-বাছাই শুরু করল রাজ্য সরকার

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment