indiahood
indiahood

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধের ঘোষণা সরকারের

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ঘড়ির কাঁটা রাত ১২টা পার করলেই বিশ্বকাপ ফাইনালের মহরণ (FIFA Final)। স্পেনের সঙ্গে মুখোমুখি হতে চলেছে দুইবারের বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রত্যেকটি জেলায় জায়েন্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার ব্যবস্থা করে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। তবে এবার বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে আগামীকাল অর্থাৎ সোমবার সমস্ত স্কুল-কলেজ ও পেশাগত প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করল রাজ্য সরকার।

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে বন্ধ স্কুল-কলেজ

এদিন কেরালার মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশান এই ছুটির ঘোষণা নিয়েছেন। সূত্রের খবর, শিক্ষার্থীদের জন্য ছুটি ঘোষণার দাবিতে বিরোধীদল এবং অন্যদের পক্ষ থেকে ক্রমাগত চাপ সৃষ্টি হচ্ছিল। সেই কারণেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের পথে হেঁটেছেন। আসলে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ছাত্রছাত্রী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করছে। যেহেতু আগামীকাল ফিফা বিশ্বকাপ ফাইনাল, সেই কারণেই উত্তেজনা আরও বেশি। এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রী ভি. শিবানকুট্টিসহ বিরোধীদলের নেতারাও সোমবার ছুটি ঘোষণা করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই কারণেই এই সিদ্ধান্ত।

প্রাক্তন শিক্ষামন্ত্রী যুক্তি দিয়েছিলেন, যেহেতু ম্যাচটি মধ্যরাত্রে শেষ হবে, আনুমানিক তিনটে-সাড়ে তিনটে অবধি খেলা হবে, তাই ছাত্র-ছাত্রীদের সকালে ক্লাসে যোগ দেওয়া কঠিন হতে পারে। বিরোধী নেতাদের এই দাবি মেনেই মুখ্যমন্ত্রী ছুটির ঘোষণা করেছেন। যদিও সোমবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা করা হলেও পূর্ব নির্ধারিত পরীক্ষার সময়সুচিতে কোনওরকম পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি জারি করা হবে।

আরও পড়ুন: এখনই পেশ হচ্ছে না ইউনিফর্ম সিভিল কোড! তাহলে কবে? বড় সিদ্ধান্ত সরকারের

জানিয়ে রাখি, যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের এই মহরণ অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা এবং ইয়ামালের স্পেন। ভারতীয় সময় রাত ১২:৩০ থেকে খেলা শুরু হওয়ার কথা। একদিকে বিগত চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা তাদের তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলার সন্ধানে থাকবে, এবং অন্যদিকে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে স্পেনের সামনে। ইতিমধ্যেই আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। অন্যদিকে স্পেন এমবাপ্পের ফ্রান্সকে পরাজিত করেছে। এখন দেখার এই মহরণের শেষ হাসি কে হাসে।

Click here to Read More
Previous Article
মেসিদের বিশ্বকাপ ফাইনালের দিনই অনাথ আশ্রমের শিশুদের বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী
Next Article
দেশের একমাত্র শব্দ সংগ্রহশালার উদ্বোধন কলকাতায়, ‘বাংলা’র প্রসার নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment