indiahood
indiahood

বকেয়া DA নিয়ে ফের ফুঁসে উঠলেন অবসরপ্রাপ্ত কর্মীরা! সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

3 weeks ago

সহেলি মিত্র, কলকাতা: রাজ্য সরকারের নির্দেশিকা ঘিরে ফির বিতর্ক তৈরী হয়েছে। নতুন করে সরব হলেন সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছিল, কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীদের ২০০৮ থেকে ২০১৯ সময়কালের আনুমানিক বকেয়া DR-এর ৫০ শতাংশ প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু কোথায় টাকা? এসব হচ্ছেটা কী? ঠিক এই ভাষাতেই প্রশ্ন তুলে সরব হলেন বাংলার কর্মীরা (Government Employees)।

অবসরপ্রাপ্ত কর্মীরা কবে পাবেন টাকা?

রাজ্য সরকারের একটি নির্দেশিকা প্রকাশ্যে তুলে ধরেন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘𝕂𝕄ℂ এলাকায় বসবাসকারীঅবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডি এর আদেশ নামা প্রকাশ পেয়েছে গত ৭ জুলাই ২৬, আজ ১৩ই জুলাই। অথচ এখনও বকেয়া ডিএ  দেখা নেই। বলি হচ্ছেটা কি?’

এই নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন। একজন লিখেছেন, ‘এটা ঠিক কি ধরনের সরকার চলছে আমারা ঠিক বুঝতে পারছি না।’ অন্য আরেকজন লিখেছেন, ‘সরকার ২২ তারিখে কি হয় তার জন্য অপেক্ষা করছে।আইন বাঁচানোর জন্য অর্ডার বের করেছে। এটাই আমার ধারণা।’ একজন লিখেছেন, ‘সরকার ২২ তারিখে কি হয় তার জন্য অপেক্ষা করছে। আইন বাঁচানোর জন্য অর্ডার বের করেছে। এটাই আমার ধারণা।’ অপর আরেকজন লিখেছেন, ‘অর্ডার বের হয়ে গেল কিন্তু টাকা ঢুকলো না। এটা কী আবার একটা রহস্য? মরে গিয়ে টাকা এসে লাভ আছে কী? আমার তো কেউ নেই।’ আরও একজন লিখেছেন, ‘ডাবল ইঞ্জিন বলে গতি নিতে সময় লাগছে,ইঞ্জিনটা তো ভারী,সেজন্য। গানের প্যারোডির মত বলতে হয়- ডি,এ-র দেখা নাই রে,ডি,এ, র দেখা নাই।’

আরও পড়ুনঃ মোবাইলের কয়েকটা ক্লিকেই ডিজিটাল হবে হাতে লেখা বার্থ সার্টিফিকেট, জানুন উপায়

বিজ্ঞপ্তি জারি করেছিল সরকার

অতি সম্প্রতি বাংলার বিজেপি সরকারের তরফর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।  রাজ্যের অর্থ দফতরের তরফে ৭ জুলাই প্রকাশিত এই নির্দেশিকায় জানানো হয়েছে, ROPA 2009 অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা (DR) দ্রুত মেটাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির কাছে অতীতের পেনশন বিতরণের সম্পূর্ণ তথ্য না থাকায় বকেয়া DR প্রদানে বিলম্ব হচ্ছে। তাই অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ২০০৮ থেকে ২০১৯ সময়কালের আনুমানিক বকেয়া DR-এর ৫০ শতাংশ প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। পরে ব্যাঙ্ক থেকে যাচাইকৃত তথ্য পাওয়ার পর অবশিষ্ট বকেয়া DR পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Click here to Read More
Previous Article
পশ্চিমবঙ্গে আরও রেশন কার্ড বাতিল করতে উদ্যোগী সরকার, কাদের বাদ যাবে? জানুন
Next Article
কুণাল ঘোষকে জরিমানা হাইকোর্টের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment