indiahood
indiahood

বন্ধুর সাথে ঘুরতে যাওয়াই হল কাল, NEET পরীক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ

2 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ একদিকে যখন NEET নিয়ে সমগ্র দেশ উত্তাল, তখন দেশের আরেক জায়গায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এবার এক NEET ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়াই যেন কাল হয়েছিল ওই ছাত্রীর। সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি যে এরকম ঘটনা তাঁর সঙ্গে ঘটতে পারে।

NEET ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগ

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের চিত্রকূটে এক নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ এলাকায় ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। এক রিপোর্ট অনুসারে, ওই ছাত্রী তার প্রেমিকের সঙ্গে বাইকে করে দেবঙ্গনা ঘাঁটি গিয়েছিলেন। অভিযোগ উঠেছে, সেখানে কিছু লোক তাদের অপহরণ করে ছাত্রীটিকে গণধর্ষণ করে। এরপর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রয়াগরাজ জোনের এডিজি জ্যোতি নারায়ণ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনাটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন। তবে, ঘটনার কয়েক ঘণ্টা পরেও উভয় অভিযুক্ত এখনও পলাতক রয়েছে বলে খবর। সবথেকে বড় কথা, এই ঘটনাটি এসপি এবং ডিএম অফিস থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত বাহিলপুরওয়া থানা এলাকার দেবঙ্গনা ঘাঁটির কাছে ঘটেছে।

আরও পড়ুনঃ ‘২০৩১-এ সুদ-সহ ফেরত..’ হুঁশিয়ারি বিতর্কে ফের আইনি বিপাকে অভিষেক

তদন্ত শুরু পুলিশের

এহেন ঘটনায় আইনশৃঙ্খলার বিষয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে দল মোতায়েন করা হয়েছে এবং তাদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে। জানা গিয়েছে, গত ১০ দিনের মধ্যে চিত্রকূটে এটি দ্বিতীয় গণধর্ষণের ঘটনা। এই ধরনের ঘটনা ক্রমাগত বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং সব দিক খতিয়ে দেখছে। অন্যদিকে সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও এই ঘটনা প্রসঙ্গে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে যোগী সরকারের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, “উত্তর প্রদেশের অপরাধের আসল সত্য: অজ্ঞ মুখ্যমন্ত্রীর তথ্য, জ্ঞান এবং অবগতির জন্য। ন্যায়বিচার হওয়া উচিত!”

Click here to Read More
Previous Article
আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করেই A সেলিব্রেশন বৈভবের, এর অর্থ কী?
Next Article
বিহারের পথেই বাংলা? বিধানসভায় রাজ্যে সম্পূর্ণ মদ নিষিদ্ধের দাবি তুললেন বিজেপি বিধায়ক

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment