indiahood
indiahood

ব্রাজিলের বিরুদ্ধে ভারতের জয় অসম্ভব, রইল ৪ কারণ

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চূড়ান্ত হয়ে গিয়েছে আগেই। ভারতে খেলতে আসছে ব্রাজিল দল (India Vs Brazil)। তাও আবার শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে (Saltlake Stadium)। সল্টলেক স্টেডিয়ামের মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বলে পা রাখার সাহস দেখাবে ভারতীয় দল। ফিফার র‍্যাঙ্কিংয়ে 138 নম্বরে থাকা দলটি নিজেদের সর্বস্ব দিয়ে কার্লো আনচেলত্তি ব্রিগেডের বিরুদ্ধে জেতার চেষ্টা করবে। তবে আদৌ কি সেই চেষ্টায় সফল হবে জাতীয় দল? কয়েকটি সূত্র বলছে, ব্রাজিলের বিরুদ্ধে ভারতের জেতা অসম্ভব! এর নেপথ্যে রয়েছে কিছু শক্তপোক্ত কারণ।

যে চার কারণে ব্রাজিলের বিরুদ্ধে জিততে পারবে না ভারত!

প্রথম কারণ

এই মুহূর্তে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা বা ফিফার ক্রম তালিকায় 5 নম্বরে রয়েছে ব্রাজিল। এবারের ফুটবল বিশ্বকাপেও দাপটের সাথে একের পর এক ম্যাচ জিতেছে তারা। সুপার সিক্সে এসে অবশ্য আটকে যেতে হয়েছে নেইমারের দেশকে। অন্যদিকে ফিফার তালিকায় বহুদূর 138 নম্বরে রয়েছে ভারত। বিশ্বকাপেও আজ পর্যন্ত খেলতে নামেনি টিম ইন্ডিয়া। কাজেই আন্তর্জাতিক ফুটবলের দানবীয় দলের কাছে ভারতের কোনও কারিগরি চলবে না বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

দ্বিতীয় কারণ

একদিকে ব্রাজিলের দলে রয়েছে সব বিশ্বমানের প্লেয়ার। ভিনিসিয়াস জুনিয়র জুনিয়র থেকে শুরু করে রাফিনিয়ার মতো ফুটবলারদের আন্তর্জাতিক ফুটবলে প্রগাঢ় অভিজ্ঞতা রয়েছে। সেই তুলনায় আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক কম অভিজ্ঞ ভারতীয় ফুটবলাররা। দেশীয় ফুটবলে দাপিয়ে খেললেও অভিজ্ঞতা, সামর্থ্য এবং ফুটবল শৈলীর দিক থেকে ব্রাজিলিয়ানদের তুলনায় অনেকটাই পিছিয়ে টিম ইন্ডিয়ার ছেলেরা। আর সেটাই হতে পারে ভারতের পরাজয়ের বড় কারণ।

তৃতীয় কারণ

ব্রাজিলের বিপক্ষে ভারতীয় দলের পরাজয়ের তৃতীয় কারণ হতে পারে বলের উপর তুলনামূলক কম নিয়ন্ত্রণ। ব্রাজিলের পেশাদার ফুটবলারদের ফুটবলের উপর যতটা নিয়ন্ত্রণ রয়েছে সেই তুলনায় ঢের গুনে পিছিয়ে ভারতের ফুটবলাররা। বল নিজেদের দখলে রেখে বড় বড় পাস খেলে গোল করার দিক থেকে ভারতীয় প্লেয়ারদের বলে বলে গোল দেবে ব্রাজিলিয়ানরা।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের বন্ধু, ভারত বনাম আফগানিস্তান সিরিজ ক্ষতির কারণ হবে সেই দেশের!

চতুর্থ কারণ

ভারতীয় দলের পরাজয়ের নেপথ্যে বড় কারণ হতে পারেন কোচ। ভারতীয় দলের কোচ কুয়েতে জন্মগ্রহণকারী খালিদ জামিল। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের কোচিং করানোর পাশাপাশি ভারতীয় ফুটবলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তিনি। তবে ব্রাজিলের কোচ কার্লো ইতালির বর্ষিয়ান এবং বিশ্ব বিখ্যাত কোচ। তাঁর অভিজ্ঞতার কাছে হার মানতে হবে খালিদ জামিলকে। ইউরোপের একাধিক শীর্ষস্থানীয় ক্লাব রিয়াল মাদ্রিদ, এসি মিলান, চেলসির কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাছাড়াও কোচিং কেরিয়ারে পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপের শীর্ষ পাঁচটি লিগ জেতার নজির রয়েছে তাঁর।

Click here to Read More
Previous Article
কর্ণাটকে ১ বছরের জন্য নিষিদ্ধ গুটখা ও তামাকজাত পান মশালা
Next Article
গেরুয়া থেকে সাদা করেছিল বামেরা, ফের আজ অ্যাকাডেমি গেরুয়া করল বিজেপি

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment