indiahood
indiahood

তেলে বসল অনাথ-বিধবা কর, আরও দামি হল পেট্রোল-ডিজেল

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার মধ্যবিত্ত ড্রাইভার বা বাইক আরোহীদের পকেটে আরও বাড়তি চাপ। রাজ্যজুড়ে বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol Diesel)। তবে আপনি যদি মনে করেন যে এই দাম বৃদ্ধি অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতির কারণে, তাহলে এক্কেবারে ভুল ভাবছেন। আসলে সম্প্রতি রাজ্য সরকার পেট্রোল এবং ডিজেলের উপর নতুন বিধবা ও অনাথ কর আরোপ করেছে। যার কারণেই এই মূল্যবৃদ্ধি। এমনকি আজ অর্থাৎ ১২ আগস্ট থেকেই এই রেট কার্যকর হয়েছে।

রাজ্যজুড়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

আসলে সম্প্রতি রাজ্যের কর এবং আবগারি দফতরের তরফ থেকে ভ্যাট আইনের আওতায় একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেক্ষেত্রে ডিলারদের কাছে জ্বালানি বিক্রির উপর নতুন হারে কর আরোপ করা হচ্ছে। বর্তমানে এই করের পরিমাণ প্রতি লিটারে ৬০ পয়সা। অর্থাৎ রাজ্যজুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ৬০ পয়সা প্রতি লিটার। এমনকি লিটার প্রতি তা ৫ টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার চিন্তাভাবনাও নিচ্ছে রাজ্য সরকার।

তবে এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু চলতি বছরেই বিধানসভায় এই সেসের জন্য বিল পেশ করেছেন। এর মূল উদ্দেশ্য ছিল, রাজ্যের বিধবা ও অনাথদের জনকল্যাণমূলক প্রকল্প চালানোর জন্য তহবিল তৈরি করা। তবে এতে যে পেট্রোল-ডিজেলের উপর চাপ পড়বে তা কেউ ভেবে দেখেনি। যদিও এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছে। এমনকি পেট্রোলিয়াম ডিলার সমিতি সরকারের এই সিদ্ধান্তকে অন্যায্য বলেই আখ্যা দিয়েছে। এমনকি তারা এও আশা করছে, সাধারণ মানুষ এবার বাইরের রাজ্য থেকে পেট্রোল-ডিজেল কিনতে বাধ্য হবে।

আরও পড়ুন: প্রধান বিচারপতির মন্তব্য বিকৃত করার অভিযোগ, ককরোচদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

পাশাপাশি বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর সরকারের এই কর বৃদ্ধির সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন। তিনি জানান, হিমাচল প্রদেশের ডিজেলের উপর ভ্যাট ইতিমধ্যেই দুইবার ৩ টাকা করে বাড়ানো হয়েছে। কিন্তু নতুন সেস আর ভ্যাটসহ অতিরিক্ত করের পরিমাণ দাঁড়িয়েছে ১৫.৪০ টাকা। সরকার এই কর থেকেই বছরে ১ হাজার কোটি টাকার বেশি আয় করবে। যা সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক বা গাড়ি চালকদের পকেট থেকে সরাসরি ডাকাতি। যদিও এই রাজ্যটির উপর মোট ঋণের পরিমাণ ১ লক্ষ ৪ হাজার কোটি টাকা। তবে তা সত্ত্বেও এইভাবে পেট্রোল-ডিজেলের উপর বিধবা ও অনাথ কর আরোপ কতটা যুক্তিযুক্ত তা সময় বলবে।

Click here to Read More
Previous Article
এবার স্কুল-কলেজে বাধ্যতামূলক আপার আইডি! নাহলে আঁটকে যাবে আপনার সন্তানের পড়াশোনা! | What Is APAAR ID
Next Article
"সংবিধান মেনেই সিদ্ধান্ত নেবে সরকার", মারাঠা সংরক্ষণ নিয়ে স্পষ্ট বার্তা দেবেন্দ্র ফড়নবিসের

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment