indiahood
indiahood

কর্ণাটকে ১ বছরের জন্য নিষিদ্ধ গুটখা ও তামাকজাত পান মশালা

51 minutes ago

জনস্বাস্থ্যের সুরক্ষায় রাজ্যজুড়ে তামাক ও নিকোটিনযুক্ত গুটখা এবং পান মশলার উৎপাদন, মজুত, পরিবহন ও বিক্রির ওপর এক বছরের জন্য পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারি করল কর্ণাটক সরকার। রাজ্যের ফুড সেফটি অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী আগামী এক বছর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

খাদ্য সুরক্ষা আইনের অধীনে এই সিদ্ধান্ত গ্রহণ করে জানানো হয়েছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ও বিষাক্ত তামাকজাত পণ্যের ব্যবহার কমাতেই এই কড়া আইনি ব্যবস্থা। সচেতনার বার্তা দিয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আলাদাভাবে তামাক বা নিকোটিন বিক্রি করে মিশ্রণ তৈরি করার প্রবণতা বন্ধেও নেওয়া হবে বিশেষ পদক্ষেপ। নিয়ম অমান্য করে বিক্রি বা পরিবহন চালালে অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া আইনি ব্যবস্থা।

Click here to Read More
Previous Article
"সংবিধান মেনেই সিদ্ধান্ত নেবে সরকার", মারাঠা সংরক্ষণ নিয়ে স্পষ্ট বার্তা দেবেন্দ্র ফড়নবিসের
Next Article
ব্রাজিলের বিরুদ্ধে ভারতের জয় অসম্ভব, রইল ৪ কারণ

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment