indiahood
indiahood

চাইলেও আর সব ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না রোহিত, বিরাট! বড় প্ল্যান BCCI-র

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একদিনের ক্রিকেটে দুর্দিন দেখতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ! ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে উঠে আসছে বিরাট তথ্য। শোনা যাচ্ছে, 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য টিম ইন্ডিয়ায় একটি রোটেশন পলিসি প্রয়োগ করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে দলের সিনিয়র প্লেয়ার যেমন রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো খেলোয়াড়দের রোটেশন করানো হতে পারে। আর সেটা হলে আর সব ওয়ানডে ম্যাচে জায়গা পাবেন না রো-কো।

আর সব ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না রোহিত-বিরাট?

2027 ওয়ানডে বিশ্বকাপের আগে অন্তত 20টি একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। সে ক্ষেত্রে বিশ্বকাপের আগে বোর্ড যদি ভারতীয় টি-টোয়েন্টি দলে রোটেশন পলিসি চালু করে দেয় সে ক্ষেত্রে বেশ সমস্যায় পড়বেন ভারতীয় দলের সিনিয়র প্লেয়াররা। আসলে এই বিশেষ পলিসির মাধ্যমে সিনিয়র প্লেয়ারদের কিছু ম্যাচে বসিয়ে এই ম্যাচগুলিতে তরুণ খেলোয়াড়দের অনুশীলন এবং ম্যাচে সুযোগ দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড!

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে রোহিত, বিরাট সহ ওয়ানডে দলের অন্যান্য সিনিয়র প্লেয়ারদের রোটেশনের জন্য রাজি করানোর চেষ্টা করছে। ক্ষেত্রে রোহিত শর্মা, বিরাট কোহলি এমনকি কে এল রাহুলের মতো প্লেয়াররা যদি বোর্ডের এই পলিসিতে রাজি হয়ে যান, তবে পরবর্তী ওয়ানডে সিরিজগুলির সমস্ত ম্যাচে সুযোগ পাবেন না তাঁরা। বরং কিছু ম্যাচে বসে থাকতে হবে এই প্লেয়ারদের। তাঁদের বদলের তরুণ খেলোয়াড়দের সুযোগ দেবে বোর্ড।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডকে হারাতে বিরাট ছক আর্জেন্টিনার! ফিফার কাছে বড় আবদার মেসিদের

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ড ওয়ানডে দলে এমন পরিস্থিতি চাইছে না যেখানে সিনিয়র প্লেয়াররা ক্রমাগত ব্যর্থ হওয়ার পরেও তাঁদের দলে রেখে দেওয়া হবে। এর বদলে সিনিয়র প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সাথে সাথে বেঞ্চে বসে থাকা তরুণ প্লেয়ারদের অনুশীলন করিয়ে পরবর্তী ম্যাচের জন্য তৈরি রাখবে টিম ম্যানেজমেন্ট।

Click here to Read More
Previous Article
“দমনের নীতি কার্যকর করা খুব প্রয়োজন..” গুণ্ডাদমন আইন নিয়ে ভিন্ন সুর বাবুলের
Next Article
ভারতে ফের করোনা সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে মৃত ২! ওড়িশায় অ্যালার্ট

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment