indiahood
indiahood

চালু হল ‘আপনার সরকার আপনার পাশে’-র পোর্টাল, কীভাবে জানাবেন অভিযোগ? দেখুন

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন সরকারের একাধিক পদক্ষেপ কুড়াচ্ছে ভূয়সী প্রশংসা। বাম জমানা বলুন বা তৃণমূল, তারা দীর্ঘদিন ধরে যা করে দেখাতে পারেনি তা এক মাসেই করে দেখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত ৩ জুন নবান্ন থেকে তিনি ‘আপনার সরকার আপনার পাশে’ (Apnar Sarkar Apnar Pashe) কর্মসূচির অনুমোদন দেন। যার মাধ্যমে রাজ্যের নাগরিকরা যে কোনও অসুবিধা সরকারকে সরাসরি জানাতে পারবে। এমনকি তার জন্য টোল ফ্রি নম্বর এবং ইমেল আইডিও দেওয়া হয়। তবে এর জন্যই এবার চালু করা হলো অফিসিয়াল পোর্টাল।

চালু হলো ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির পোর্টাল

গতকাল নবান্নর তরফ থেকে ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসুচির অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা যে কোনও জনকল্যাণমূলক প্রকল্পের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে। এমনকি যদি কোনও সংশয় থাকে তাহলে সরাসরি টোল ফ্রি নম্বর বা ইমেইল আইডিতে অভিযোগ জানানো যাবে। এই পোর্টালের এড্রেস দেওয়া হয়েছে https://cmo.wb.gov.in/landing । সেখানে নিজে থেকে টাইপিং করেও অভিযোগ জানাতে পারবেন, কিংবা অডিও ক্লিপ দিয়ে অভিযোগ জানানোর সুবিধা হয়েছে।

নবান্নর তরফ থেকে যে টোল ফ্রি নম্বর জারি করা হয়েছে সেটি হল ৮২৮২০৮২৮২০, এবং যে ইমেইল দেওয়া হয়েছে সেটি হল asap@wb.gov.in। এমনকি এই টোল ফ্রি নম্বর এবং ইমেইল আইডি অফিসিয়াল পোর্টালেও দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি নিজের অসুবিধা জানাতে পারেন। তবে হ্যাঁ, প্রতি সপ্তাহের সোমবার থেকে শনিবার সকাল ন’টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্তই এই সুবিধা মিলবে। তার বাইরে আপনি অভিযোগ জানাতে পারবেন না।

আরও পড়ুন: ১২০০ কোটির মালিক! অদিতি মুন্সি ও তাঁর স্বামীর সম্পদের হিসাব দিলেন তরুণজ্যোতি

প্রসঙ্গত জানিয়ে দিই, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালের জুন মাসে চালু করেছিলেন ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি, যেখানে সাধারণ মানুষ সরাসরি সরকারকে ফোন করে নিজেদের সমস্যা জানাতে পারতেন। কিন্তু পরে অভিযোগ আসে যে, সেখানে সমস্যার কথা জানিয়েও কোনও রকম সমাধান মিলছে না। এদিকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পরই বলেছিলেন যে, তাদের সরকার মানুষের সরকার। সবসময় মানুষের পাশে থাকবে। এমনকি তিনি আরও বলেন, “আইনের শাসক নয়, বরং শাসকের আইন জারি হবে।” সেই সূত্র ধরে এই উদ্যোগের ফলে যে রাজ্যের আমজনতা উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না।

Click here to Read More
Previous Article
আমফানে ২৫০ কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR
Next Article
শিয়ালদা ডিভিশনের লালগোলায় নতুন ট্রেন ঘোষণা পূর্ব রেলের, জানুন সময়সূচি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment