indiahood
indiahood

ছুটির দিনেও হাইকোর্টের দ্বারস্থ অভিষেক, কী হল যুবরাজের?

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: শেষে কিনা রবিবার অর্থাৎ ছুটির দিনেও হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! শনিবার অভিষেকের আমতলা পার্টি অফিসে চলেছে বুলডোজার। সেই অফিস থেকেই ডায়মন্ড হারবারের সমস্ত কাজকর্ম সামলাতে যুবরাজ। তবে কোনও নোটিশ ছাড়াই বুলডোজার দিয়ে পার্টি অফিস ভেঙে ফেলায় এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন সাংসদ।

ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পাঁচতলা কার্যালয়ে বুলডোজার অ্যাকশন চালায় রাজ্য সরকার। অভিযোগ, বেআইনিভাবে এই পার্টি অফিস নির্মাণ করা হয়েছিল। এমনকি পার্টি অফিস ভাঙাতেই বিজেপি কর্মীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। তবে এ প্রসঙ্গে গতকাল অভিষেক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়েছিলেন যে, “হাইকোর্টে অবশ্যই যাব। দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। আইনত এদের ব্যবস্থা নেওয়া হবে। ওরা যা অভিযোগ করছে সবই মিথ্যা।”

কথা মতোই হল কাজ। আজ রবিবার অর্থাৎ ছুটির দিন সত্ত্বেও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। এদিকে গতকাল অর্থাৎ শনিবারের পর আজও পার্টি অফিসে চলেছে বুলডোজার। গতকাল সমস্ত নথিপত্র নিয়েই আদালতে দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন তিনি। সেই মতোই রবিবার সোজা হাইকোর্টে পৌঁছে গেলেন অভিষেক। এমনকি মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, ছুটির দিন বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে এই মামলার শুনানি হবে। বেলা বারোটায় সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের সামিল হওয়ার আহ্বান, ২০ জুলাই সংসদ অভিযানের ডাক সোনম ওয়াংচুকের

উল্লেখ্য, গতকাল পার্টি অফিস ভাঙা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে আরও বলেন, “যে ক্ষমতার অপব্যবহার করে আপনারা পার্টি অফিস ভাঙছেন, ২০৩১-এ তৃণমূল ক্ষমতায় ফিরলে একইভাবে বিজেপির সব পার্টি অফিস ভাঙা হবে। বাংলায় বিজেপির একটাও পার্টি অফিস থাকবে না। ইতিমধ্যেই এই ঘটনার সমস্ত ভিডিও কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তবব্রত চক্রবর্তীকে ইমেইল করে পাঠানো হয়েছে। মামলার যাতে দ্রুত শুনানি হয় সেই ব্যবস্থাও করা হবে।”

Click here to Read More
Previous Article
গম্ভীর বাদ? নতুন কোচের সাথে T20 সিরিজ খেলতে জিম্বাবুয়ের পথে রওনা হল টিম ইন্ডিয়া
Next Article
আশা প্রায় শেষ! এই কাজ করতে পারলে তবেই গোল্ডেন বুট জিতবেন মেসি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment