indiahood
indiahood

দাম ২০০ টাকারও কম, সময় নষ্ট না করে এই ৩ শেয়ারে বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তির পরই গোটা বিশ্ব বাজারে কেটেছে অস্থিরতা। যার ফলে স্বাভাবিকভাবেই ছন্দে ফিরে ভারতীয় শেয়ার বাজারও Stock Market)। তবে সপ্তাহের শেষে বেশ কিছু স্টক আবারও ধাক্কা খেয়েছে। ঠিক সেই পর্বে, বিশেষজ্ঞরা মূলত তিনটি স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। তাঁদের বক্তব্য, এই স্টক বা শেয়ারগুলি আগামী দিনে লাভের মুখ দেখাবে। আনন্দ রাঠির টেকনিক্যাল রিসার্চ বিশেষজ্ঞ মেহুল কোঠারি মূলত এই তিন স্টকে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। সবচেয়ে বড় কথা, এই স্টকগুলির প্রতিটির দাম 200 টাকার নিচে।

এই 3 স্টক আপনার অ্যাকাউন্ট ভরিয়ে দিতে পারে

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক

শেয়ার বাজারের বিশেষজ্ঞরা বিশেষ করে আনন্দ রাঠির টেকনিক্যাল রিসার্চ বিশেষজ্ঞ মেহুল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। তাঁর মতো একাধিক বিশেষজ্ঞেরই দাবি, 35 টাকায় এই শেয়ারের দাম থাকতে থাকতে বিনিয়োগ করে নেওয়া ভাল। কেননা আগামীতে এই সংস্থার শেয়ারের দাম অনেকটাই বাড়বে! বলে রাখি, এই মুহূর্তে আর্থিক প্রতিষ্ঠানটির শেয়ারের দাম রয়েছে 35 টাকা 21 পয়সা। বিশেষজ্ঞরা এও বলছেন খুব শীঘ্রই এই শেয়ারের দাম 39 টাকায় পৌঁছে যেতে পারে।

মাদ্রাসান সুমি ওয়্যারিং ইন্ডিয়া

শেয়ার বাজারের বিশেষজ্ঞরা মাদ্রাসান সুমি ওয়্যারিং ইন্ডিয়া শেয়ারে এখনই বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। বর্তমানে এই শেয়ারের দাম 38 টাকা হলেও আগামীতে এটি 41 টাকারও বেশি দামে ট্রেড করতে পারে বলেই দাবি বিশেষজ্ঞ মহলের। তবে কেনার আগে অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। সবচেয়ে বড় কথা, বিগত বছরগুলিতে এই শেয়ার থেকে ভাল রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

অবশ্যই পড়ুন: বিরাট কোহলিকে পেছনে ফেলে দিলেন ২৪ বছরের যশস্বী জয়সওয়াল

স্যাফায়ার ফুডস

কেএফসি থেকে পিজা হাটের মতো ব্রান্ডের পরিচালনকারী সংস্থা স্যাফায়ার ফুডসের শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন শেয়ার বাজারের বিশেষজ্ঞরা। বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম 188 টাকা হলেও বিশেষজ্ঞ মহল বলছে আগামীতে এটির দাম এক ধাক্কায় 210 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। তাই যত দ্রুত সম্ভব এই শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তাঁরা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
Click here to Read More
Previous Article
ঠাঁই পায়নি Facebook, WhatsApp কিছুই! চিনে রমরমিয়ে ব্যবসা করছে ভারতের Zoho
Next Article
১ লাখ রেখে ৫ দিনে লাভ হয়েছে ৩৫ হাজার, ভাগ্য বদলাতে চাইলে হাতছাড়া করবেন না এই শেয়ার!

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment