indiahood
indiahood

দাম বাড়ল প্রায় ৪%, সিগারেটের দাম বাড়লেই ITC-র শেয়ারে লাভের অঙ্কও বাড়বে আপনার!

6 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্রুত আগের অবস্থায় ফিরছে সিগারেটের ব্যবসা! ঠিক সে কারণেই হুড়মুড়িয়ে বাড়ছে ITC অর্থাৎ ইন্ডিয়ান টোবাকো কোম্পানির শেয়ারের দাম (Stock Market)। আজ অর্থাৎ সোমবার, এই সংস্থার শেয়ারের দাম আচমকা 3.81 শতাংশ বেড়ে যাওয়ায় একটা বড় অংশের বিনিয়োগকারীর সংশয় রয়েছেন এখনই এই কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করে দেবেন কিনা। বিশেষজ্ঞ মহলের কেউ কেউ মনে করছেন, ভবিষ্যতে সিগারেটের ব্যবসা যত বাড়বে ততই লাভের মুখ দেখবেন এই সংস্থার বিনিয়োগকারীরা!

সিগারেটের দাম বাড়লে লাভ হবে আপনার?

বিশেষজ্ঞ মহলের অনেকেই আশা করেছিলেন সোমবার বাজার করার সাথে সাথে ITC এর শেয়ারের দাম কিছুটা হলেও বাড়তে পারে। শেষ পর্যন্ত সেই আশাতেই মিলল ফল। আজ বাজার খোলার পর এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় 3.81 শতাংশ বেড়ে 292 টাকা 55 পয়সায় পৌঁছে গিয়েছে। আর তারপর থেকেই এই সংস্থার শেয়ারে ধীরে ধীরে বিনিয়োগ বাড়াচ্ছেন বহু বিনিয়োগকারী।

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি সিগারেটের উপর সরকারের কর বৃদ্ধি ITC এর ব্যবসায় বেশ খানিকটা ধাক্কা দিয়েছিল! তবে বিগত দিনগুলিতে সেই ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠেছে সংস্থাটি। অনেকেই মনে করছেন, আগামীতে সমস্ত ক্ষতি কাটিয়ে ফের লাভের রাস্তায় হাঁটবে এই কোম্পানি। কয়েকটি ব্রোকারেজ ফার্মও ইতিমধ্যেই এই কোম্পানির শেয়ারে আস্থা প্রকাশ করেছে।

অবশ্যই পড়ুন: আমেরিকার সাথে মিলে বাংলদেশে চিনের খেলা শেষ করছে ভারত! ফিরছে ইউনূস?

ব্রোকারেজ কোম্পানি নোমুরা বিশ্বাস করে, ITC নিজের খারাপ সময় কাটিয়ে উঠেছে। কোম্পানিটি এর আগে এই সংস্থার শেয়ারের টার্গেট প্রাইস রেখেছিল 300। সম্প্রতি সেটা বাড়িয়ে 340 টাকা করে দিয়েছে তারা। নোমুরা মনে করে, আগামী দিনে এই সংস্থার শেয়ার থেকে ভাল পরিমাণ অর্থ আয় হবে বিনিয়োগকারীদের। মনে করা হচ্ছে, সিগারেটের দাম আগামী দিনে বাড়ার সাথে সাথে কোম্পানিটি নিজেদের ব্যবসায় আর্থিক উন্নতি করবে! ফলে লাভের মুখ দেখবেন এই সংস্থার শেয়ারের বিনিয়োগকারীরা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Click here to Read More
Previous Article
আমেরিকার সাথে মিলে বাংলদেশে চিনের খেলা শেষ করছে ভারত! ফিরছে ইউনূস?
Next Article
এবার মুর্শিদাবাদ, বীরভূম হয়ে দিঘার নতুন এসি বাস পরিষেবা চালু, জানুন সময়সূচি ও রুট

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment