indiahood
indiahood

দেশের মধ্যে হোক বা আন্তর্জাতিক, কমবে বিমান ভ্রমণের খরচ! চালু হল IndiGo Lite

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিমানে সফর করার ক্ষেত্রে যাত্রীদের পকেটের চাপ কমাতে বড় পদক্ষেপ নিল দেশের জনপ্রিয় বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo Lite)। আজ অর্থাৎ বুধবার সংস্থাটির তরফে ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্য ইন্ডিগো লাইট নামক একটি আলাদা ভাড়ার বিকল্প বা ফেয়ার অপশন চালু করা হয়েছে। যা মূলত প্রাথমিক স্তরের ভাড়ার বিকল্প। এক্ষেত্রে যাত্রীরা ভারী লাগেজের বদলে কেবিন হ্যান্ড ব্যাগ নিয়ে বিমানে যাতায়াত করতে পারবেন। ফলে ভাড়া কমবে অনেকটাই।

শুরু হয়ে গিয়েছে বুকিং

আজ অর্থাৎ বুধবার ইন্ডিগোর তরফে ঘোষণা করা হয়েছে, নতুন ভাড়ার ক্যাটাগরি বা বিকল্প চালু করার সাথে সাথে তাতে শুরু হয়ে গিয়েছে যাত্রীদের বুকিং। বহু মানুষ একসাথে বুকিং করছেন ইন্ডিগো লাইটে। বলা হচ্ছে, আগামী 15 জুলাই বা তার পর যারা ইন্ডিগোর ফ্লাইটে ভ্রমণ করতে চান তাঁরাই এই ভাড়ার সুবিধা পাবেন। সংস্থাটি জানিয়েছে, ইন্ডিগোর কন্টাক্ট সেন্টারের পাশাপাশি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমেও ইন্ডিগো লাইটে টিকিট বুক করা যাচ্ছে।

অবশ্যই পড়ুন: যে কারণে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেঙে যেতে চলেছে ব্রাজিলের!

সংস্থাটি এও জানিয়েছে, ডোমেস্টিক ফ্লাইট অর্থাৎ দেশের মধ্যে এবং আন্তর্জাতিক বা দেশের বাইরের ফ্লাইটের জন্যেও এই নিয়ম প্রযোজ্য। মাল্টি সিটি হোক কিংবা ওয়ান ওয়ে, সবরকম ট্রিপেই এই নতুন সুবিধা পাবেন যাত্রীরা। সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, যেসব যাত্রীরা অল্প খরচে বিমানে ভ্রমণ করতে চান তাঁদের জন্যই এই বিকল্প নিয়ে আসা হয়েছে। এতে অনেকটাই সাশ্রয় হবে তাঁদের।

বলাই বাহুল্য, এই টিকিটে একজন ব্যক্তি সর্বোচ্চ 7 কেজি ওজনের কেবিন ব্যাগ সম্পূর্ণ বিনামূল্য সঙ্গে রাখতে পারবেন। সব মিলিয়ে বলাই যায়, যাঁরা সাধারণত হালকা লাগেজ নিয়ে বিমানে যাতায়াত করতে পছন্দ করেন অর্থাৎ যাঁরা যেটুকু ব্যবহার করছেন শুধুমাত্র সেটুকুর জন্যই টাকা দিতে ইচ্ছুক তাঁদের জন্যই ইন্ডিগো লাইট পরিষেবা চালু করা হয়েছে।

Click here to Read More
Previous Article
চিকিৎসক দিবসে বড় উপহার মুখ্যমন্ত্রীর!
Next Article
চিন, পাকিস্তানের ঘুম উড়বে! সীমান্তে বাজ ব্যাটেলিয়ান মোতায়েন করছে ভারতীয় সেনা

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment