indiahood
indiahood

ডিমের দাম ১০ ছুঁইছুঁই, কী কারণে এই ঊর্ধ্বগতি?

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: কিছুদিন আগেও যেখানে প্রতি পিস ৬ টাকা করে বিক্রি হচ্ছিল, সেখানে এখন সাড়ে ৮ টাকা থেকে ৯ টাকায় বিকোচ্ছে ডিম (Egg Price)। শুধুমাত্র বাংলা নয়, বরং গোটা দেশেই ডিমের দাম এখন আকাশছোঁয়া। এমনকি তা ১০ টাকা পর্যন্ত ছুঁতে পারে বলে দাবি করছেন বেশ কিছু পোল্ট্রি ব্যবসায়ী। তবে হঠাৎ করে এই মূল্যবৃদ্ধির কারণ কী?

ডিমের দামের ঊর্ধ্বগতির পিছনে কারণ কী?

আসলে শুক্রবার একটা ডিমের এক্স ফার্ম প্রাইস ছিল আনুমানিক ৭ টাকা। আর খুচরা বাজারে সেই ডিম বিক্রি হয়েছে সাড়ে ৮ টাকা থেকে ৯ টাকায়। এমনকি আরও ১ টাকা বাড়ার সম্ভাবনাও রয়েছে। পোল্ট্রি ব্যবসায়ীরা বলছেন, ডিমের দাম বাড়ার পেছনে সবথেকে বড় কারণ হল পোল্ট্রি ফিডের খরচ দ্রুত হারে বেড়ে যাওয়া। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিডের উপাদান ভুট্টা বা সয়াবিন মিলের দাম প্রায় দ্বিগুণ হারে বেড়েছে। সেই কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ডিমের দাম বাড়ছে। তবে জুলাই মাসের শেষের দিকে আবারও কিছুটা কমতে পারে বলে দাবি করছেন বেশ কিছু ব্যবসায়ী।

ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের তথ্য অনুযায়ী, কলকাতার বাজারে আজ একটি পাইকারি ডিম বিক্রি হয়েছে ৭.৭০ টাকায়, যেখানে ২০২৫ সালের একই সময়ে এই দাম ছিল মাত্র ৫.৭৫ টাকা। অন্যদিকে আজ গোটা চিকেনের দাম পড়ছে ১৪০ টাকা ১৪৮ টাকা কেজি, এবং কাটা বিক্রি হচ্ছে প্রায় ২১০ টাকায়। এটিকে এক বছর আগে আজকের দিনে কাটা চিকেনের পাইকারি দাম ছিল মাত্র ১৬০ টাকা কেজি। ফলে বোঝাই যাচ্ছে এক বছরের ব্যবধানের দাম কতটা ঊর্ধ্বগতিতে ঠেকেছে।

আরও পড়ুন: মহাশূন্যে ইতিহাস ভারতের, সরকারি সাহায্য ছাড়াই মহাকাশে উপগ্রহ স্থাপনে সফল বিক্রম-১

তবে আসল ব্যাপার হল, ডিম বা চিকেনের দাম বাড়ার সবথেকে বড় কারণ ভুট্টা এবং সয়াবিনের দাম বৃদ্ধি। রিপোর্ট বলছে, হায়দ্রাবাদে ডিমের খামার মূল্য এক মাসে প্রায় ১৫ শতাংশ বেড়েছে, এমনকি গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসে ভুট্টার দাম বেড়েছে ৩৫ শতাংশের বেশি আর সয়াবিন মিলের দাম বেড়েছে প্রায় ৬৪ শতাংশ। যেহেতু পোল্ট্রি ফিড ভুট্টা এবং সয়াবিনের উপরে নির্ভর করে, সেই কারণেই ডিম এবং চিকেনের দাম দিনের পর দিন ঊর্ধ্বগতির দিকে ঠেকছে। তবে আশা করা যাচ্ছে, জুলাই মাসের শেষের দিকে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে।

Click here to Read More
Previous Article
পরিবার জানতোই না নিট কী! অভাব অনটনের মধ্যেই বড় সাফল্য রিকশাচালকের ছেলের
Next Article
পারেননি কোনও ভারতীয়, তৃতীয় ওয়ানডেতে একসাথে সেই রেকর্ড গড়বেন রোহিত-বিরাট

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment