indiahood
indiahood

দিতে হবে প্রমাণ, নাহলে এই সরকারি কর্মীদের আর বাড়বে না বেতন! বিজ্ঞপ্তি নবান্নর

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পূর্বতন সরকারের (Government Of West Bengal) আমলে রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পদোন্নতি কীভাবে হয়েছে, নির্দিষ্ট সরকারি নিয়মের বাইরে গিয়ে তাঁদের পদ পাইয়ে দেওয়া হয়েছে কিনা সেই সবদিকে প্রথম থেকেই কড়া নজর রেখেছিল নবান্ন (Nabanna)। এবার সরকারি চাকরিতে লোয়ার ডিভিশন থেকে আপার ডিভিশন ক্লার্ক হওয়ার ক্ষেত্রে নিয়ম বহির্ভূত কোনও কাজ হয়ে থাকলে কর্মীদের নিজেদের প্রমাণ করতে হবে। সেই মর্মেই এবার সরাসরি বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর।

নিয়মের বাইরে গিয়ে পদোন্নতি হলে মানতে হবে সরকারি শর্ত

অভিযোগ, 2019 সালে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস কার্যকর হওয়ার পর 50 বছর পার হওয়ায় কম্পিউটার অপারেশন এবং টাইপিং পরীক্ষায় ছাড় দেওয়ার নিয়ম তুলে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও নিয়ম বহির্ভূতভাবে বহু কর্মীকে ছাড় পাইয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, সেইসব কর্মীদের এলডিসি বা ইউসিসি পদে প্রমোশন দেওয়া হয়েছে।

এছাড়াও অনেক ক্ষেত্রেই গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের নিয়মের বাইরে গিয়ে উপরের পদ পাইয়ে দেওয়ার অভিযোগ আছে। ঠিক সে কারণেই রাজ্যে পালাবদল হতেই এবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। ওই সরকারি বিজ্ঞপ্তিতে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, যেসব কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি হয়েছে কিংবা উপরের পদ পাইয়ে দেওয়া হয়েছে একেবারে অন্যায্যভাবে তাঁদের বেতন কাটা হবে না বা পুরনো পদে নামিয়ে আনা হবে না ঠিকই, তবে আপাতত ওই কর্মীদের পদগুলিকে এক্স ক্যাডার পোস্ট হিসেবেই গণ্য করা হবে।

অবশ্যই পড়ুন: যেতে হবে না কোথাও! WhatsApp-এ বানিয়ে নিন আয়ুষ্মান ভারত কার্ড, রইল পদ্ধতি

এখানেই শেষ নয়, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সব কর্মীদের অন্যায় ভাবে বা নিয়মের বাইরে গিয়ে পদোন্নতি হয়েছে তাঁদের এবার নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট এ কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাস করতে পারলে তবেই বর্তমান পদে ফেরানো হবে। তবে যদি কর্মীরা এই পরীক্ষায় পাস করতে না পারেন সেক্ষেত্রে তাঁদের নতুন করে বেতন বৃদ্ধি হবে না। তবে এও জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মীদের পদে দুর্নীতি হলে বা অন্যায় ভাবে পদোন্নতি হয়ে থাকলে তাঁদের ফাইল আলাদা করে আর খোলা হবে না! পাশাপাশি যাঁদের অবসরের আর কয়েকটা মাস রয়েছে তাঁদেরও বেতন কাটা হবে না বলেই খবর।

Click here to Read More
Previous Article
৫৭০০ কোটি দিয়ে দুর্নীতির মামলার নিস্পত্তি ব্যাঙ্ক অফ বরোদার, গ্রাহকদের ক্ষতি হবে?
Next Article
আগামী তিন মাসে ভাগ্য বদলাতে পারে এই ৬ রাশির! জানুন | These 6 Horoscope Will See Sharp Change In Life

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment