indiahood
indiahood

দিয়েছিল ‘মোদীর পদত্যাগ চাই’ স্লোগান, শেষমেষ বিজেপিতে যোগদান করছে অভিজিৎ?

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: নিট বিতর্ককে কেন্দ্র করে শেষ হয়েছে ককরোচ জনতা পার্টির আন্দোলন। তাদের দাবি মেনে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল পেশ করেছে লোকসভায়। পাশাপাশি তাদের মূল দাবি অনুযায়ী শিক্ষা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। তবে শেষমেষ খবর ছড়াল, যে বিজেপি সরকারের বিরুদ্ধে এত বিরোধিতা, এবার সেই বিজেপিতেই যোগদান করছেন খোদ ককরোচ প্রধান অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)! তাহলে কি এত দিনের আন্দোলন শুধুমাত্র লোক দেখানো? জানুন সবটা।

বিজেপিতে যোগদান করছেন অভিজিৎ?

ময়দানে নেমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি অভিজিৎ দীপকেকে হুশিয়ারি দিতে শোনা যায়, “এবার আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই।” কিন্তু তাহলে বিজেপিতে যোগদান করার প্রশ্ন কীভাবে ওঠে? আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিজিৎ দীপকের মায়ের একটি ইন্টারভিউ। সেখানে তাঁর মা অভিযোগ করেছেন, অভিজিৎকে ভিডিও বার্তা পাঠিয়ে বিজেপিতে যোগদান করার জন্য হুমকি দেওয়া হয়েছে। এমনকি সেখানে স্পষ্ট বলা হয়েছে, তিনি বিজেপিতে যোগদান না করলে তাঁর মা-বাবাকে চরম পরিণতির মুখে পড়তে হবে। এমনকি নিরাপত্তার স্বার্থে অভিজিতের বাবা-মাকে নাকি টানা ১৬ দিন বাড়িঘর ছেড়ে আত্মগোপন করে থাকতে হয়।

অভিজিতের মায়ের কথা অনুযায়ী, “প্রাথমিকভাবে এই বিষয়টি লোককে জানাতে চাইনি। আন্দোলন চলাকালীন এরকম একটি ভিডিও বার্তায় হুমকি এসেছিল। অভিজিৎ আমাকে সেই ভিডিও দেখতেও নিষেধ করেছিল। ওর বাবার রক্তচাপ রয়েছে। সেই কারণে আমাদের সাবধান থাকতে বলেছিল অভিজিৎ। তবে ও এসবে ভয় পায় না। আমাদের সুরক্ষার কথা মাথায় রেখে আমাদেরকে অন্য জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছিল অভিজিৎ। তার পরপরই আমরা মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের নিজেদের বাড়ি ছেড়ে কোঙ্কন অঞ্চলের এক আত্মীয়র বাড়িতে গিয়ে টানা ১৬ দিন কাটিয়েছি।”

আরও পড়ুন: নবান্নের পর গেরুয়াময় হচ্ছে বিকাশ ভবন, শুরু তোড়জোড়

যদিও অভিজিৎ সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন কিনা তা জানতে চাওয়া হলে অভিজিতের মা বলেন, “অভিজিৎ যে সিদ্ধান্তই নিক না কেন, তাতে পরিবার সবসময় তাঁর পাশে থাকবে।” এমনকি এই আন্দোলনের মাঝে অভিজিৎ দীপকের জন্য হাজার হাজার বিয়ের সম্বন্ধ আসছে বলেও জানান তাঁর মা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “আন্দোলনে সাফল্যের পর থেকে অভিজিতের বিয়ের প্রস্তাবের বন্যা বইছে। আগেও প্রস্তাব ছিল। তবে এখন সেই সংখ্যা কয়েকগুণ বেড়ে দাঁড়িয়েছে। কিন্তু বিয়েটা যখন হবে তখনই ঠিক করা হবে। এখন এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। কিন্তু অভিজিৎ এখন যে স্থানে পৌঁছেছে, সেখানে তাঁর জীবনসঙ্গী বেছে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ তাঁর নিজের।”

Click here to Read More
Previous Article
২৫০ কোটি বিনিয়োগ, থাইল্যান্ডের সংস্থার সাথে মিশে কলকাতায় খুলছে ই-স্কুটার কারখানা
Next Article
এবার সাহায্য করতে গিয়ে বিপাকে হুমায়ূন কবীর

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment