indiahood
indiahood

দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা, চালু হল ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি, হেল্পলাইন নম্বর…

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের নির্বাচনে একেবারে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। ছন্নছাড়া গোটা দল। দলের বিধায়ক থেকে সাংসদ, পাল্টি খেয়েছে সবাই। এমনকি গ্রেফতার হয়েছে একের পর এক কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান, নেতা, মন্ত্রীরা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মাথার উপরেই ঝুলছে একাধিক এফআইআর। হুমকি দেখানো থেকে শুরু করে তোলাবাজি সহ দুর্নীতির একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তা সত্ত্বেও দলের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য বিরাট উদ্যোগ গ্রহণ করলেন তৃণমূল সাংসদ।

বড় উদ্যোগ অভিষেকের

চাপের মুখে নতি স্বীকার করবেন না তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন্ড কম্যান্ড। একাধিক মামলায় ইডি-সিআইডি তলব করেছে তাঁকে। এমনকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত না ছাড়লে দলে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন একাধিক বিধায়ক ও সাংসদ। কিন্তু তা সত্ত্বেও নিজের দলের কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন তিনি। আজ সমাজমাধ্যমে একটি পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে চালু হচ্ছে নতুন উদ্যোগ।

সেখানে আরও লেখা, যে কোনও আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন। এমনকি তিনি এই উদ্যোগের মাধ্যমে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির ঘোষণা করেছেন। অর্থাৎ নিপীড়িত, শোষিত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্যই সাংসদের এই উদ্যোগ। তবে এর পাশাপাশি তিনি একটি হেল্পলাইন নম্বর দিয়েছেন, যে নম্বরে কল করে সরাসরি অভিযোগ জানানো যাবে। হেল্পলাইন নম্বরটি হল ৭৮৮৭৭৭৮৮৭৭। এমনকি এও উল্লেখ করা হয়েছে, এই হেল্পলাইন নম্বরটি চালু থাকবে সকাল ন’টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। প্রত্যেকদিন এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অভিযোগ জানানো যাবে।

আরও পড়ুন: কালই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা, আপনি পাবেন তো? এভাবে চেক করুন

না উল্লেখ করলেই নয়, নির্বাচন পরবর্তী জনরোষের মুখে পড়েছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে গিয়ে ডিম্বাঘাত সহ্য করতে হয় অভিষেককে। কার্যত কোনওক্রমে সেখান থেকে বেঁচে ফিরেছিলেন তিনি। এমনকি সেখান থেকেই তিনি হুঁশিয়ারি দেন, “আমার নিরাপত্তার দরকার নেই। মানুষই আমার নিরাপত্তা দেবে।” এরপর জল অনেকদূর গড়িয়েছে। একাধিক তৃণমূল নেতার উপর চলেছে আক্রমণ। ডিমের আঘাতে তোলপাড় গোটা রাজ্য। এবার সেই সংকটের মধ্যেই দলীয় কর্মীদের পাশে থাকার জন্য এই উদ্যোগ গ্রহণ করলেন অভিষেক।

Click here to Read More
Previous Article
বাবা-মা আর্থিক দিক থেকে সচ্ছল, তাও সন্তানের প্রয়োজন কেন? বিরাট রায় হাইকোর্টের
Next Article
আক্রান্ত ও ঘরছাড়া কর্মীদের পাশে কালীঘাট তৃণমূল!

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment