indiahood
indiahood

দুই তরুণীকে চরম অশালীন মন্তব্য টিটির! গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বনগাঁয়

2 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: ট্রেনের ভেন্ডার কামরায় ওঠায় দুই তরুণী নৃত্যশিল্পীকে অশ্লীল ভাষায় আক্রমণ রেলের এক টিকিট পরীক্ষকের! চরম শোরগোল বনগাঁয় (Bangaon)। আর সেই ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে বনগাঁ জিআরপি থানার সামনে শতাধিক নৃত্যশিল্পী বিক্ষোভ দেখান। তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, শুক্রবার, দুপুরে ঋত্বিকা সাহা ও অশ্রী সাহা গোবরডাঙ্গা স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে রানাঘাটে নাচের স্কুলে যাওয়ার উদ্দেশ্য উঠেছিলেন। কিন্তু ভুলবশত তাঁরা ভেন্ডার কম্পার্টমেন্টে উঠে পড়েন। আর তখনই বনগাঁ স্টেশনে কর্তব্যরত এক টিকিট পরীক্ষক তাঁদের আটক করেন এবং ভেন্ডার কম্পার্টমেন্টে ভ্রমণের অভিযোগে আড়াই হাজার টাকা জরিমানা দাবি করেন। কিন্তু সেই সময় তাঁদের কাছে এত টাকা না থাকায় দুই ছাত্রী ভয়ে তাঁদের মায়েদের ফোন করেন। আর সেখানেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

আরও পড়ুন: শক্তি বাড়ছে ঘূর্ণাবর্তের! কিছুক্ষণেই ৩ জেলায় ঝেঁপে বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

অশ্লীল ভাষায় আক্রমণ টিকিট পরীক্ষকের

দুই তরুণীর নৃত্য শিল্পীদের অভিযোগ, ওই টিকিট পরীক্ষক ফোনে তাঁদের অভিভাবকদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন। তাঁরা সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে জানিয়েছে যে, “টিকিট পরীক্ষক একটি ঘরে নিয়ে আমাদের বসিয়ে রাখে। তিনি একাই ছিলেন। মা টাকা জোগাড় করে এসে পৌঁছতে দেরি হবে বলতেই টিকিট কালেক্টর বলেন একজনকে বিয়ে করব। আর একজনকে সারারাত নাচাব ৷ নাচনিয়া এরা ৷ আমরা ওনার অশালীন মন্তব্য ভিডিও রেকর্ড করেছিলাম। কিন্তু বেশ কিছু রেকর্ড ডিলিট করিয়ে দেয়৷” এমনকি নাচের ক্লাসে দেরি হওয়ায় শিক্ষিকা ফোন করে বিষয়টি জানতে চাইলে তাঁকেও অশালীন ও আপত্তিকর ভাষায় অপমান করা হয় বলে অভিযোগ। এবার সেই নিয়ে শুরু হল প্রতিবাদ বিক্ষোভ

আরও পড়ুন: শেষমেশ CJP-র সাথে বৈঠকে বসছে কেন্দ্র, অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে

জানা গিয়েছে, এই ঘটনার প্রতিবাদে অভিভাবক ও নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা এ দিন বনগাঁ জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে শীঘ্রই কড়া ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। এখন দেখার পরবর্তী পদক্ষেপ হিসেবে রেল কী কী ভূমিকা পালন করে।

Click here to Read More
Previous Article
ভাঙা প্রায় অসম্ভব! প্রথম ফুটবলার হিসেবে সেই বিশ্বরেকর্ড গড়লেন এমবাপে
Next Article
মহিলাদের নিরাপত্তায় নতুন অভিযান লালবাজারের, ময়দানে নামল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment