indiahood
indiahood

এবার আউটডোরে চিকিৎসা করাতেও লাগবে আধার কার্ড, নয়া নিয়ম রাজ্যের হাসপাতালে

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পরিবর্তন হতেই প্রশাসনিক ক্ষেত্রে আসছে একাধিক রদবদল। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার পর এবার প্রভাব পড়ছে হাসপাতালের উপরেও। স্বাস্থ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, এবার থেকে বেসরকারি হাসপাতালের ১০ শতাংশ বেডে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হবে। তার জন্য দেখাতে হবে শুধুমাত্র আধার কার্ড। তবে এবার ওপিডিতে চিকিৎসা করানোর জন্য আধার কার্ড (Aadhaar Card) দেখানো বাধ্যতামূলক করল রাজ্যের এক মেডিকেল কলেজ হাসপাতাল।

ওপিডিতে চিকিৎসা করাতে গেলেও লাগবে আধার কার্ড

আসলে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে চিকিৎসা করানোর জন্য এবার এই নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে ওপিডিতে চিকিৎসার জন্য আধার কার্ড এবং রোগীর মোবাইল নম্বর দিতে হবে। এমনকি মঙ্গলবার থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। কিন্তু হ্যাঁ, রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ বা হাসপাতালে এখনও পর্যন্ত এরকম কোনও নিয়ম চালু হয়নি বলেই খবর।

হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সংবাদমাধ্যমকে জানান, চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করতেই এই সিদ্ধান্ত। এই ব্যবস্থা চালু করার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত রোগীর সমস্ত তথ্য অনলাইন ডেটাবেসে সংরক্ষণ করে রাখার জন্যই আধার কার্ড নেওয়া হচ্ছে। কারণ, অন্য সময় প্রয়োজন পড়লে আধার নাম্বারের মাধ্যমে এক ক্লিকেই সেই তথ্য সামনে আসবে। আসলে আউটডোরে একটি টিকিটে চারবার চিকিৎসা করানো যায়। তবে অনেক রোগী ভুলবশত সেই টিকিট হারিয়ে ফেলেন। কিন্তু আধার কার্ডের তথ্য অনলাইন ডেটাবেসে সংরক্ষিত থাকলে সরাসরি তাঁর পুরনো তথ্য চলে আসবে।

আরও পড়ুন: বিদ্যুৎ নিগম দিয়ে শুরু, শেয়ারবাজারে নথিভুক্ত হচ্ছে রাজ্যের লাভজনক ৩ সরকারি সংস্থা

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থার ফলে চিকিৎসা পরিষেবায় স্বচ্ছতা বজায় থাকবে। কারণ, রাজ্যের বাইরে থেকেও বহু দুঃস্থ পরিবার চিকিৎসা করাতে আসেন। কিন্তু অনেক সময় প্রেসক্রিপশন বা অন্যান্য তথ্য হারিয়ে ফেলার কারণে সমস্যায় পড়তে হয়। তবে এখন থেকে আধার কার্ডের মাধ্যমেই হবে সমস্ত কাজ। এ বিষয়ে এক আধিকারিক জানান, নতুন এই ব্যবস্থার ফলে শুধুমাত্র আধার কার্ড এবং মোবাইল নম্বর দিলেই রোগীদের তথ্য সামনে আসবে। কিন্তু অনেকেই আধার কার্ড ভুলবশত বাড়িতে ফেলে আসেন। পাশাপাশি অনেকে মোবাইল পর্যন্ত ব্যবহার করেন না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের একটু নজর দেওয়া উচিত।

Click here to Read More
Previous Article
ঘরের কাছের স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচ দেখার সুযোগ, কবে খেলা?
Next Article
মেয়ের বিয়েতে খরচ ১০০ কোটি, দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি, কে এই টুলু মণ্ডল?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment