indiahood
indiahood

এবার বালেন শাহের পদত্যাগের দাবিতে রাস্তায় জেন জি-রা! উত্তাল নেপাল

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বিদ্রোহের আগুনে পুড়ছে নেপাল (Nepal Protest)। আবারও ফিরলো জনরোষ। পুরনো সরকারকে উৎখাত করে বালেন শাহকে (Balen Shah) সিংহাসনে বসিয়ে নতুন নেপালের স্বপ্ন দেখেছিলেন ভারতের প্রতিবেশী রাষ্ট্রটির মানুষজন। তবে বিগত দিনগুলিতে বালেন সরকারের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত বিপদে ফেলেছে নেপালের একাংশের বাসিন্দাদের! খুব সম্ভবত সে কারণেই নেপালের নতুন সরকারের এক বছর পূরণ হওয়ার আগেই রাস্তায় নামলেন প্রতিবেশী দেশটির জনগণ। বালেন সরকারের বিরুদ্ধে খোদ প্রধানমন্ত্রী বালেনের ইস্তফার দাবিতে গত তিন দিনে রাস্তায় গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন তিন যুবক। তাঁদের মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুজনের।

বালেনের পদত্যাগ চাইছে জেন জি

বেশি দিনের কথা নয়। নেপালের পুরনো সরকারকে উৎখাত করতে জেন জি আন্দোলনকে একপ্রকার নেতৃত্ব দিয়েছিলেন বালেন শাহ। সেই তিনিই এখন নেপালের প্রধানমন্ত্রী। এবার তাঁর বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ নিয়ে রাস্তায় নামল প্রতিবেশী দেশটির যুবসমাজ। তাঁদের অভিযোগ, যে প্রতিশ্রুতি এবং আশা জাগিয়ে নেপালের ক্ষমতা নিজের কাঁধে নিয়েছিলেন বালেন, তা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ তিনি।

দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী,।নেপালের যুব সমাজের দাবি, নেপালের যুবসমাজের সদস্য অর্থাৎ যুবক যুবতীদের কর্মসংস্থান এবং আয় বাড়াতে বাজেট থেকে শুরু করে নীতিমালায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন কাঠমান্ডুর প্রাক্তন মেয়র। বালেন শাহ একেবারে সমাজ বিরোধী এবং স্বৈরাচারী শাসন চালাচ্ছেন বলেই অভিযোগ সে দেশের যুবদের। তাই এবার একেবারে পুরনো ধাঁচে বালেনের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে জেন জিরা।

অবশ্যই পড়ুন: “যার সাথেই থাকুক গ্রেফতার হবে” নির্মল ঘোষকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অর্জুন সিংয়ের

বলাই বাহুল্য, নেপালের বর্তমান সরকারের বিরোধিতা করে বিগত দিনগুলিতে দেশটির রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছেন বহু যুবক। গত তিন দিনে তাঁদের মধ্যেই তিনজন গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। তৃতীয় জনের অবস্থা আশঙ্কাজনক। দিন দিন নেপালে যেভাবে যুবদের আন্দোলন তীব্রতার হচ্ছে তাতে গদি থেকে সরতে হতে পারে বালেনকে। এদিকে ইতিমধ্যেই রাষ্ট্রবাদী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে যুব সমাজের পাশে দাঁড়িয়েছে নেপালি কংগ্রেস। এখন দেখার শেষ পর্যন্ত কেপি ওলি শর্মার মতোই অবস্থা হয় কিনা বালেনের।

Click here to Read More
Previous Article
২৫০০ কোটি বিনিয়োগে অবশেষে হচ্ছে সৌরভের স্টিল প্ল্যান্ট, কবে উদ্বোধন?
Next Article
রাজ্যে সরকারি হাসপাতালে বন্ধ হল চিকিৎসকদের প্রাইভেট প্র্যাক্টিস, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment