indiahood
indiahood

এবার বদলাবে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম, কী হবে? জানালেন অগ্নিমিত্রা পাল

5 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের হাত পরিবর্তন হতেই বদলে যাচ্ছে একাধিক প্রশাসনিক নিয়ম থেকে শুরু করে রাস্তাঘাটের নাম। তবে এবার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন নিয়ে বড় ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতার জনপ্রিয় শ্যামবাজার মেট্রো স্টেশনের (Shyambazar Metro Station) নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী। কার নামে হবে এই স্টেশন?

বদলে যাচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম

প্রসঙ্গত জানিয়ে রাখি, আজ অর্থাৎ ৪ আগস্ট মহিষাসুরমর্দিনী বেতার সম্প্রচারের অন্যতম পরিচালক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন। এই উপলক্ষে আজ বীরেন্দ্র কৃষ্ণের শ্যামবাজারের প্রবাদপ্রতিম বাড়িতে উপস্থিত হন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন সকালে তিনি সেখানে উপস্থিত হতেই বীরেন্দ্র কৃষ্ণের পরিবার তাঁকে বড়সড় প্রস্তাব দেন। সরাসরি শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব ওঠে অগ্নিমিত্রা পালের কাছে।

তাঁর কথায়, বাঙালিদের কাছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মানেই ইমোশন। তাঁর শুভানুধ্যায়ী এবং পরিবারের তরফ থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমটি হল শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নামে করা। আর দ্বিতীয়টি হল আকাশবাণী ভবনের বাইরে একটি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মূর্তি স্থাপন করা। তবে মন্ত্রী এদিন আশ্বস্ত করে জানিয়েছেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পরিবারের তরফ থেকে জানানো এই দুটি প্রস্তাব তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করবেন। সেই বিষয়ে মুখ্যমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: ওয়াংচুকের পুনরাবৃত্তি, ঝাড়খণ্ডের ছাত্রদের জন্য অনশনে বসলেন দেবেন্দ্রনাথ মাহতো

জানিয়ে রাখি, কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে শ্যামবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশন। ১৯৯৫ সালের ১৫ ফেব্রুয়ারি এই স্টেশনটিকে উদ্বোধন করা হয়েছিল। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। অন্যদিকে বাঙালির কাছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আবেগের আরেক নাম। দুর্গাপুজোর আগে মহালয়ার দিন তাঁর কণ্ঠে মহিষাসুরমর্দিনী না শুনলে যেন কিছু একটা বাকি থেকে যায়! ১৯৩১ সাল থেকেই আকাশবাণী তরফ থেকে মহালয়ার ভোরে এই বেতার সম্প্রচার করে আসছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।

Click here to Read More
Previous Article
পাকিস্তানের থেকে আজাদি! ১১ই আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা বালুচিস্তানের
Next Article
চালু হচ্ছে নতুন নিয়ম, বেসরকারি কর্মচারীদের ট্যাক্স নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment